শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
ছাতকে পরিচ্ছন্নতা অভিযানে এমপি মিলন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইটসহ পাঁচ দফা দাবিতে যুক্তরাজ্যে গণদাবি পরিষদের সভা শান্তিগঞ্জে চতুর্থবারের মতো গাগলী সুপার লীগ শুরু সুনামগঞ্জে এমপি নুরুলের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ পাঁচ মৌজার মানুষের আপত্তি, মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিলের দাবি ছাতকে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৪২.৯৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫ জন কেক কেটে প্রেসক্লাব কুলাউড়ার ৩০ বছর পূর্তি উদযাপন ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি
advertisement
সিলেট বিভাগ

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ২০টি পাথর উত্তোলনের মেশিন ধ্বংস

সিলেটের পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলন বন্ধে বিশাল অভিযান চালিয়েছে টাস্কফোর্স।

শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত জাফলংয়ের মন্দিরের জুমপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ পাথর উত্তোলনে ব্যবহৃত ২০টি মেশিন সম্পূর্ণ ধ্বংস এবং ৪টি মেশিন জব্দ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী। এ সময় টাস্কফোর্স দলে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরিফ উদ্দিন, গোয়াইনঘাট থানার এসআই রাজিব রায়, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার ইকবাল হোসেন সরকারসহ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিপুল সংখ্যক আনসার সদস্য।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাফলংয়ের ইসিএভুক্ত মন্দিরের জুম এলাকা থেকে একদল অসাধু চক্র ‘যন্ত্র দানব’ (ফেলোডার/এক্সেভেটর/বোমা মেশিন/লিস্টার মেশিন) দিয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল থেকেই ওই এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে টাস্কফোর্স। এ সময় পাথর উত্তোলনের গর্তে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত ২০টি মেশিন ভাঙচুর ও সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। একই সঙ্গে আরও ৪টি মেশিন জব্দ করে প্রশাসন।

অভিযান শেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, জাফলংয়ের প্রাকৃতিক পরিবেশ ও ইসিএ এলাকা রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো অবস্থাতেই এখানে অবৈধভাবে মাটি বা পাথর কেটে পরিবেশ ধ্বংস করতে দেওয়া হবে না। পরিবেশ বিধ্বংসী এই যন্ত্র দানবগুলোর বিরুদ্ধে আমাদের এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত মামলা ও টাস্কফোর্সের এই তৎপরতা অব্যাহত থাকবে।

▐ এই সম্পর্কিত আরো

ছাতকে পরিচ্ছন্নতা অভিযানে এমপি মিলন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান

শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু

লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইটসহ পাঁচ দফা দাবিতে যুক্তরাজ্যে গণদাবি পরিষদের সভা

শান্তিগঞ্জে চতুর্থবারের মতো গাগলী সুপার লীগ শুরু

সুনামগঞ্জে এমপি নুরুলের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পাঁচ মৌজার মানুষের আপত্তি, মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিলের দাবি

ছাতকে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৪২.৯৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫ জন

কেক কেটে প্রেসক্লাব কুলাউড়ার ৩০ বছর পূর্তি উদযাপন

ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি