শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ পর্তুগালে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে বিএনপির অভ্যর্থনা কানাইঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ছাতকের ফোরলেন সড়কের কাজের মান যাচাইয়ে এমপি মিলনের পরিদর্শন ‎সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ জগন্নাথপুরে সরকারি জলমহাল বিক্রির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বিয়ানীবাজারে এইচএসসিতে অর্ধেকের বেশি অকৃতকার্য, জিপিএ-৫ মাত্র ৪ দিরাইয়ে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হারে বড় ব্যবধান, একটিতে পাস করেনি কেউ ছাতকে পরিচ্ছন্নতা অভিযানে এমপি মিলন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে চতুর্থবারের মতো গাগলী সুপার লীগ শুরু

‘আনন্দ আর কোলাহল, মাদক ছেড়ে খেলতে চল’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে উৎসবমুখর আয়োজনে চতুর্থবারের মতো শুরু হয়েছে গাগলী সুপার লীগ (জিএসএল)।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ২টায় উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামের মাঠে মাসব্যাপী এ ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। মাদক থেকে দূরে থাকতে তরুণদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে গাগলী সুপার লীগের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন গাগলী সুপার লীগের চেয়ারম্যান চিকিৎসক সৈকত দাশ, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংগঠক জিএম তাসজিদ, জেলা ক্রিকেট কোচ জাহাঙ্গীর আলম, যুক্তরাজ্যপ্রবাসী শাহীয়ান ও জাহাঙ্গীর আলম, গাগলী গ্রামের প্রবীণ মুরব্বি আপ্তর আলী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির ও সাধারণ সম্পাদক মো. নুরুল হক।

এ ছাড়া গাগলী সুপার লীগ পরিচালনা পরিষদের সদস্য শিক্ষক সুলেমান কবির, আবু তাহের ছনিসহ পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইয়ামিন চ্যালেঞ্জার্স ও আদিবা এন্ড ইহান এলিভেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রতিপক্ষকে ৪ উইকেটে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে ইয়ামিন চ্যালেঞ্জার্স।

▐ এই সম্পর্কিত আরো

বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

পর্তুগালে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে বিএনপির অভ্যর্থনা

কানাইঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ছাতকের ফোরলেন সড়কের কাজের মান যাচাইয়ে এমপি মিলনের পরিদর্শন

‎সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

জগন্নাথপুরে সরকারি জলমহাল বিক্রির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বিয়ানীবাজারে এইচএসসিতে অর্ধেকের বেশি অকৃতকার্য, জিপিএ-৫ মাত্র ৪

দিরাইয়ে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হারে বড় ব্যবধান, একটিতে পাস করেনি কেউ

ছাতকে পরিচ্ছন্নতা অভিযানে এমপি মিলন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান

শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু