শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ পর্তুগালে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে বিএনপির অভ্যর্থনা কানাইঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ছাতকের ফোরলেন সড়কের কাজের মান যাচাইয়ে এমপি মিলনের পরিদর্শন ‎সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ জগন্নাথপুরে সরকারি জলমহাল বিক্রির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বিয়ানীবাজারে এইচএসসিতে অর্ধেকের বেশি অকৃতকার্য, জিপিএ-৫ মাত্র ৪ দিরাইয়ে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হারে বড় ব্যবধান, একটিতে পাস করেনি কেউ ছাতকে পরিচ্ছন্নতা অভিযানে এমপি মিলন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দ্বিতীয় ধাপের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।


শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।


এদিন বিকেল ২টায় প্রশিক্ষণার্থীদের মধ্যে ট্যাব বিতরণের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের অন্যতম বড় কার্যক্রম হচ্ছে ফ্যামিলি কার্ড প্রকল্প। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এ প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে। ফ্যামিলি কার্ড নিয়ে প্রথম দিকে কিছু মানুষ সমালোচনা করেছিলেন। কিন্তু আমাদের নেতা তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আজ তা বাস্তবে রূপ নিয়েছে।

তিনি আরও বলেন, ২০২৭ সালের মধ্যে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের অত্যন্ত সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে সঠিকভাবে তথ্য সংগ্রহ এবং অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।


এর আগে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা ফ্যামিলি কার্ড প্রকল্পের সামগ্রিক ধারণা, প্রশিক্ষণের নীতিমালা ও উদ্দেশ্য তুলে ধরেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দিন এবং পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন।


এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মইনুউদ্দিন সোহেল, জেলা বিএনপির সদস্য নুর আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আকিকুর রহমান আকিক, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলীউল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাবুল, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাইম, সদস্য মহির উদ্দিন, নুরুল ইসলাম, মোজাহিদ উদ্দিন, গোলাম রব্বানী ও জিয়াউল হক।

এ ছাড়া উপস্থিত ছিলেন পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুজেল আহমদ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফায়েল আহমদ ও যুগ্ম আহ্বায়ক সাইকুল ইসলাম, জয়কলস ইউনিয়ন বিএনপির সদস্য সিরাজ মিয়া, বিএনপি নেতা বাবুল মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিলানী মিয়া, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, উপজেলা যুবদল নেতা সৈয়দ আলম ও লিটন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


এ সময় আরও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা নাজির আবু বক্কর, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা।

▐ এই সম্পর্কিত আরো

বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

পর্তুগালে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে বিএনপির অভ্যর্থনা

কানাইঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ছাতকের ফোরলেন সড়কের কাজের মান যাচাইয়ে এমপি মিলনের পরিদর্শন

‎সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

জগন্নাথপুরে সরকারি জলমহাল বিক্রির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বিয়ানীবাজারে এইচএসসিতে অর্ধেকের বেশি অকৃতকার্য, জিপিএ-৫ মাত্র ৪

দিরাইয়ে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হারে বড় ব্যবধান, একটিতে পাস করেনি কেউ

ছাতকে পরিচ্ছন্নতা অভিযানে এমপি মিলন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান

শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু