মৌলভীবাজারের কুলাউড়ায় কেক কেটে প্রেসক্লাব কুলাউড়ার ৩০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় এ উপলক্ষে প্রেসক্লাব কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি চৌধুরী আবু সাঈদ ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক ফারুক উদ্দিন সুন্দর, যুগ্ম আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম সরকার, মাহে মনি আর্টস অ্যান্ড স্পোর্টস মিউজিয়ামের সিইও হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শেলুর রহমান, টাউন ক্লাবের সাধারণ সম্পাদক নাসির জামান খান জাকি, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসাধারণ সম্পাদক সাইফুর রহমান ও সংগঠক নুরুল ইসলাম খান বাবলা।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি বিশ্বজিৎ দাস, যুগ্ম সম্পাদক ও ইনকিলাব প্রতিনিধি নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, সহসাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি জসীম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দেব, নির্বাহী সদস্য ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আব্দুল আহাদসহ প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে কেক কেটে প্রেসক্লাবের তিন দশক পূর্তি উদযাপন করা হয়।