শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ পর্তুগালে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে বিএনপির অভ্যর্থনা কানাইঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ছাতকের ফোরলেন সড়কের কাজের মান যাচাইয়ে এমপি মিলনের পরিদর্শন ‎সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ জগন্নাথপুরে সরকারি জলমহাল বিক্রির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বিয়ানীবাজারে এইচএসসিতে অর্ধেকের বেশি অকৃতকার্য, জিপিএ-৫ মাত্র ৪ দিরাইয়ে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হারে বড় ব্যবধান, একটিতে পাস করেনি কেউ ছাতকে পরিচ্ছন্নতা অভিযানে এমপি মিলন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু
advertisement
প্রবাস

লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইটসহ পাঁচ দফা দাবিতে যুক্তরাজ্যে গণদাবি পরিষদের সভা

সিলেট বিভাগের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ জনদাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার পূর্ব লন্ডনের তাড়াতাড়ী রেস্টুরেন্টের হলে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শাহ মুনিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সলিসিটর এম. ইয়াওর উদ্দিনের পরিচালনায় সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান কোরেশী ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুছ ও সৈয়দ মাওলানা তানিম আহমদ।

সভায় বক্তব্য দেন সহসভাপতি ড. সানাওয়ার চৌধুরী, সাবেক কাউন্সিলর ওসমান গনি, সাবেক স্পিকার আহবাব হোসেন, কমিউনিটি নেতা আলহাজ মানিক মিয়া, প্রবীণ সাংবাদিক রহমত আলী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আংগুর আলী, সাবেক সিভিক মেয়র রহিমা রহমান, সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরী ও শাহেদ আলী, কমিউনিটি নেতা আব্দুল গফুর, দপ্তর সম্পাদক রোকন চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রওশনারা মনি এবং সহসভাপতি সৈয়দ তাজির উদ্দিন মান্নান, মো. আব্দুল মুকিত, মোস্তাক আলী বাবুল ও জুবের লস্কর।

এ ছাড়া বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও কয়ছর আহমদ, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক মিসবাহ কামাল, যুগ্ম মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমির খান, যুগ্ম বন্যা নিয়ন্ত্রণ সম্পাদক আব্দুল মুকিত, যুগ্ম কোষাধ্যক্ষ সোয়েব আহমদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, শাহিন চৌধুরী ও সেলিম খান, যুগ্ম তথ্য সম্পাদক শাহ আকিকুর রহমান মিজান, প্রচার সম্পাদক খালেদ মাসুদ রনি, ক্রীড়া সম্পাদক আবুল কালাম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবদাল হোসেন চৌধুরী, যুববিষয়ক সম্পাদক একেএম কামরুল হাসান চৌধুরী, যুগ্ম আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান পারভেজ, প্রাকৃতিক সম্পদবিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম, শ্রম ও পেশাজীবী সম্পাদক কাজী বাবর আহমদ ও মো. মাহবুব খান, চা ও শিল্প-পর্যটনবিষয়ক সম্পাদক হাসিম আব্দুল্লাহ এবং যুগ্ম শিল্প-পর্যটনবিষয়ক সম্পাদক কবি আবু হোসেনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

সভায় বক্তারা সিলেট বিভাগের দীর্ঘদিনের পাঁচটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—ব্রিটিশ এয়ারওয়েজসহ আন্তর্জাতিক এয়ারলাইন্সের মাধ্যমে লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট চালু, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মাণে ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ দ্রুত প্রদান, ঢাকা-সিলেট রেলপথ ডাবলগেজে উন্নীত করার পাশাপাশি আধুনিক দ্রুতগতির রেললাইন নির্মাণ এবং সিলেটের ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করা।

বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি, প্রবাসী আয় ও জাতীয় উন্নয়নে সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অথচ যোগাযোগব্যবস্থা, বিমানসেবা, রেলপথ ও গ্যাস সুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে সিলেটবাসীর প্রত্যাশা এখনো পূরণ হয়নি। এসব দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ, সম্মিলিত প্রচেষ্টা ও ধারাবাহিক আন্দোলন প্রয়োজন।

সভায় সিলেট বিভাগের স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসী ও কমিউনিটির সর্বস্তরের মানুষকে এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

▐ এই সম্পর্কিত আরো

বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

পর্তুগালে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে বিএনপির অভ্যর্থনা

কানাইঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ছাতকের ফোরলেন সড়কের কাজের মান যাচাইয়ে এমপি মিলনের পরিদর্শন

‎সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

জগন্নাথপুরে সরকারি জলমহাল বিক্রির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বিয়ানীবাজারে এইচএসসিতে অর্ধেকের বেশি অকৃতকার্য, জিপিএ-৫ মাত্র ৪

দিরাইয়ে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হারে বড় ব্যবধান, একটিতে পাস করেনি কেউ

ছাতকে পরিচ্ছন্নতা অভিযানে এমপি মিলন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান

শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু