শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ পর্তুগালে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে বিএনপির অভ্যর্থনা কানাইঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ছাতকের ফোরলেন সড়কের কাজের মান যাচাইয়ে এমপি মিলনের পরিদর্শন ‎সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ জগন্নাথপুরে সরকারি জলমহাল বিক্রির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বিয়ানীবাজারে এইচএসসিতে অর্ধেকের বেশি অকৃতকার্য, জিপিএ-৫ মাত্র ৪ দিরাইয়ে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হারে বড় ব্যবধান, একটিতে পাস করেনি কেউ ছাতকে পরিচ্ছন্নতা অভিযানে এমপি মিলন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু
advertisement
সিলেট বিভাগ

ছাতকে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৪২.৯৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫ জন

সুনামগঞ্জের ছাতকে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৪২ দশমিক ৯৩ শতাংশ। এ বছর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৩ হাজার ২৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৪১০ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫ জন।

উপজেলার ১১টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৮৪১ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ২১৭ জন। পাসের হার ৪২ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ জন।

কলেজগুলোর মধ্যে ছাতক সরকারি কলেজের ২ জন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ১ জন এবং ঝিগলী হাইস্কুল অ্যান্ড কলেজের ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

ছাতকের একমাত্র টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২১ জন। পাসের হার ২১ দশমিক ৮৮ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

অন্যদিকে, উপজেলার ৬টি মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় ৩৪৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৭২ জন। পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ। মাদ্রাসা থেকে কেউ জিপিএ-৫ অর্জন করতে পারেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আনিসুর রহমান জানান, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় থেকে ৩৮ জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ২ জন, পালপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ২৩ জনের মধ্যে ১১ জন এবং বুরাইয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪১ জনের মধ্যে ১১ জন পাস করেছে। সার্বিকভাবে ছাতকে এবারের ফলাফল সন্তোষজনক নয় বলেও মন্তব্য করেন তিনি।

▐ এই সম্পর্কিত আরো

বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

পর্তুগালে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে বিএনপির অভ্যর্থনা

কানাইঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ছাতকের ফোরলেন সড়কের কাজের মান যাচাইয়ে এমপি মিলনের পরিদর্শন

‎সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

জগন্নাথপুরে সরকারি জলমহাল বিক্রির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বিয়ানীবাজারে এইচএসসিতে অর্ধেকের বেশি অকৃতকার্য, জিপিএ-৫ মাত্র ৪

দিরাইয়ে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হারে বড় ব্যবধান, একটিতে পাস করেনি কেউ

ছাতকে পরিচ্ছন্নতা অভিযানে এমপি মিলন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান

শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু