শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে খাটের নিচে ১৬ ফুটের অজগর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের খাটের নিচ থেকে প্রায় ১৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার ইছবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইছবপুর এলাকার মিতালি ডেকোরেটার্সের মালিক প্রয়াত হারুন মিয়ার বাড়িতে পরিবারের সদস্যরা ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় খাটের নিচ থেকে হঠাৎ শব্দ শুনতে পান তারা। পরে খাটের নিচে তাকিয়ে বিশাল আকৃতির একটি অজগর দেখতে পান। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি চিকিৎসক প্রলাদ বাবুকে জানান। তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিয়ে অজগরটি উদ্ধারের অনুরোধ করেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা খাটের নিচ থেকে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন প্রায় ২৬ কেজি। উদ্ধারের পর অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক সময়ে শ্রীমঙ্গলে একের পর এক সাপ লোকালয়ে চলে আসার ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কও বাড়ছে। বসতবাড়ি বা আশপাশের এলাকায় সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত ব

এই সম্পর্কিত আরো