‘শিক্ষকের মর্যাদার জয় হোক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জ বাজারের সোহেল কমিউনিটি সেন্টারে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারুন রশিদ।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি বাদল চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা রাবেয়া আক্তার ও মুর্শেদ আলম মিজানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আবু হোসাইন মো. আসাদুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক রিন্টু কুমার দাশ, অনুজ কান্তি দাস, শামিম আহমেদ, আবু তাহের সনি, সুলতান আহমেদ, জাকিয়া সুলতানা, রুবি আক্তার, সজিব চন্দ্র দাস, ফয়জুল হক, সঞ্জিতা রানী তালুকদার, উম্মে কুলসুম, রানা আচার্য ও ধনঞ্জয় চন্দ্র। এ সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদি বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন সহকারী শিক্ষক রানা আচার্য এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফয়জুল হক।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি বিন্টু কুমার দাস; সহ-সভাপতি সজিব চন্দ্র দাশ, সত্যেন্দ্র চন্দ্র তরপদার, ফাতেমা বেগম চৌধুরী বিউটি, মোছা. খালেদা বেগম ও মোছা. রাবেয়া আক্তার; যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুজ জহুর, কামরুজ্জামান, সুলতান আহমদ ও মলয় কান্তি দাস; সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ; অর্থ সম্পাদক মুর্শেদ আলম মিজান; সহ-অর্থ সম্পাদক হেমন্ত কুমার দাস; মহিলা সম্পাদক জাকিয়া সুলতানা; সহ-মহিলা সম্পাদক ফারজানা জান্নাত ও মাহবুবা রহমান রিমি; দপ্তর সম্পাদক নির্মল চন্দ্র দাস; সাহিত্য ও প্রকাশনা সম্পাদক প্রানতোষ কুমার দাস; সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বাপ্পু কুমার দাস; প্রচার সম্পাদক অনুজ কান্তি দাস; সহ-প্রচার সম্পাদক নিবাস তালুকদার; শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক কাকন শ্রী তালুকদার; সাংস্কৃতিক সম্পাদক রীনা রানী শর্মা; সহ-সাংস্কৃতিক সম্পাদক জুয়েল মিয়া ও ডেইজি তালুকদার; আইন সম্পাদক সম্রাট মিয়া; ক্রীড়া সম্পাদক আবু তাহের সনি; তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সৈকত দাস; প্রাথমিক ও শিক্ষা সমন্বয় সম্পাদক শাহনাজ ফেরদৌসী; ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সাঈদ আহমদ সরদার এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তানজিনা বেগম।
আয়োজকরা জানান, কমিটির অন্যান্য পদ ও সদস্যদের নাম পরবর্তীতে নির্বাচিত করা হবে।