যুক্তরাজ্যে আসন্ন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচন উপলক্ষে মিছবাহ-মোহাব্বত-নেছার প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার লন্ডনে এ সভা অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি আব্দুন নূরের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন ট্রাস্টের সাবেক চেয়ারপার্সন আব্দুল হামিদ শিকদার, শাহ আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মতছির খান, সাবেক ভাইস-চেয়ারপার্সন ইমরান খান, সাবেক জেনারেল সেক্রেটারি শেখ তাহির উল্লাহ ও মো. ইউসুফ ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুস শহীদ। সভায় প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন ট্রাস্টের সাবেক চেয়ারপার্সন এ কে এম সেলিম।
প্যানেল পরিচিতি অনুষ্ঠানে প্রার্থীরা বিশ্বনাথ উপজেলায় শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বিশ্বনাথবাসীর মধ্যে ঐক্য ও সম্প্রীতির সেতুবন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় মিছবাহ-মোহাব্বত-নেছার প্যানেলের নির্বাচনী ইশতেহার (মেনিফেস্টো) উপস্থাপন করেন চেয়ারপার্সন পদপ্রার্থী মোহাম্মদ মিছবাহ উদ্দিন ও জেনারেল সেক্রেটারি পদপ্রার্থী মোহাব্বত শেখ।
ভাইস-চেয়ারপার্সন পদপ্রার্থী আখলাকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রাস্টি মোহাম্মদ আলী মজনু, সারব আলী, ভাইস-চেয়ারপার্সন পদপ্রার্থী আজম খান, জয়েন্ট সেক্রেটারি পদপ্রার্থী আব্দুর রহিম রঞ্জু, শাহ নূরুল আলম নাহিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদপ্রার্থী আবুল হোসেন মামুন, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি পদপ্রার্থী মোহাম্মদ দৌলত হোসেন, কালচারাল সেক্রেটারি পদপ্রার্থী আব্দুর রব, ইসি মেম্বার পদপ্রার্থী শামিম আহমদ, আব্দুল বাছিত রফি, আমিনুর রহমান, রুহেল মিয়া, মুহিত মিয়া, মোহাম্মদ কামরুজামান ও আব্দুল মুহিতসহ ট্রাস্টের নবীন-প্রবীণ অনেক ট্রাস্টি।
সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক ট্রাস্টি ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ ট্রাস্টিরা মিছবাহ-মোহাব্বত-নেছার প্যানেলের প্রতি সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতি দেন।