শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটের উৎসব যুক্তরাজ্যে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটি গঠনের উদ্যোগ কৃত্রিম অঙ্গের পাশাপাশি প্রশিক্ষণ ও ব্যবসায় সহায়তার উদ্যোগ নেওয়া হবে -বাণিজ্যমন্ত্রী সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সিলেটে এম এ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন দুই মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী বালাগঞ্জে ‘নন্দন সাংস্কৃতিক সংসদ’-এর ২৭ বছর পূর্তি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন সবুজ সিলেটে সংবাদ প্রকাশের পর শাল্লায় ৬৪৪ বস্তা সার উদ্ধার ছাতক থানার এসআই আবু বকর সিদ্দিকের ইন্তেকাল ধর্মপাশায় হাওরের ৭টি ডোবায় বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার মাছের ক্ষতির অভিযোগ দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা
advertisement
প্রবাস

মালয়েশিয়ায় পুনরায় বাংলাদেশি কর্মী পাঠানো শুরু; বিনা খরচে এলেন ১০৩ জন

প্রায় আড়াই বছর বিরতির পর মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত ১১২ জন কর্মীর মধ্যে ১০৩ জন গত ২৭ নভেম্বর মালয়েশিয়ায় পৌঁছেছেন। তাঁরা দেশটির DHL Supply Chain Malaysia-তে কাজ করবেন।

এই নিয়োগ কার্যক্রমের উল্লেখযোগ্য দিক হলো, কর্মীরা সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশি কর্মীদের স্বাগত জানান বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ হাইকমিশন ও নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ সময় হাইকমিশনার কর্মীদের অভিনন্দন জানান এবং মালয়েশিয়ায় তাঁদের কর্মজীবনের সাফল্য কামনা করেন। পাশাপাশি মনোযোগ সহকারে কাজ করার এবং মালয়েশিয়ার আইন-কানুন ও রীতিনীতি মেনে চলার পরামর্শ দেন তিনি।

এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মীদের বিদায় জানান।

উল্লেখ্য, ২০২৪ সালের জুন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর পুনরায় কর্মী নিয়োগ কার্যক্রম শুরু হওয়াকে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ ও বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট উদ্যোগের মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় চালু হওয়ায় নতুন কর্মীদের অভিনন্দন জানানো হয়েছে। তাঁদের নতুন কর্মজীবন সফল, নিরাপদ ও সমৃদ্ধ হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটের উৎসব

যুক্তরাজ্যে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটি গঠনের উদ্যোগ

কৃত্রিম অঙ্গের পাশাপাশি প্রশিক্ষণ ও ব্যবসায় সহায়তার উদ্যোগ নেওয়া হবে -বাণিজ্যমন্ত্রী

সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী

সিলেটে এম এ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন দুই মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

বালাগঞ্জে ‘নন্দন সাংস্কৃতিক সংসদ’-এর ২৭ বছর পূর্তি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

সবুজ সিলেটে সংবাদ প্রকাশের পর শাল্লায় ৬৪৪ বস্তা সার উদ্ধার

ছাতক থানার এসআই আবু বকর সিদ্দিকের ইন্তেকাল

ধর্মপাশায় হাওরের ৭টি ডোবায় বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার মাছের ক্ষতির অভিযোগ

দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা