সুনামগঞ্জের ধর্মপাশা সদর ইউনিয়নের ডুলিজারা হাওরের ৭টি ডোবায় কীটনাশক বা বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে ডোবার মাছ মরে পানিতে ভেসে উঠেছে। এ ঘটনায় এক কৃষকের প্রায় ১০ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
লংকাপাতারিয়া গ্রামের ভুক্তভোগী কৃষক ফুহাদ মিয়ার অভিযোগ, মঙ্গলবার রাত আনুমানিক ১০থেকে ১১ঃ০০ টার মধ্যে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে রাতের আঁধারে ডুলিজারা হাওরের ৭টি ডোবায় বিষ প্রয়োগ করেছে।
এতে ডোবাগুলোর মাছ মরে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি ধর্মপাশা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে জানতে চাইলে, ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, সরজমিন পরিদর্শনে গিয়ে মরা মাছ ভেসে থাকতে দেখা গেছে, ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা হুমায়ুন কবিরের মোবাইলে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি তবে কৃষক ফুয়াদ মিয়া বলেন, আমি গতকাল মৎস্য কর্মকর্তার কাছে গিয়েছিলাম তিনি বলেছেন আগামী রবিবার সরজমিন পরিদর্শন, তিনি আমাকে পুকুর শুকিয়ে মাছ স্বীকার করার পরামর্শ দিয়েছেন এবং পানি পরিবর্তন করার কথাও বলেছেন।