শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এবার শাহজালাল মাজারের দানবাক্সে ৩৬ দিনে মিললো ৮৯ লাখ টাকা শ্রীমঙ্গলে খাটের নিচে ১৬ ফুটের অজগর শাহজালালের দানবাক্সে স্বামীর হেদায়েত চেয়ে চিঠি সুনামগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলা, মামলার প্রধান আসামি গ্রেফতার স্ত্রীর প্রবাস যাত্রায় ক্ষুব্ধ ছিলেন স্বামী - দিনে দিলেন নতুন জামা, রাতেই তিন সন্তানকে বিষপান করিয়ে হত্যা শান্তিগঞ্জে শিক্ষক সমিতির নেতৃত্বে রানা-ফয়জুল যুক্তরাজ্যে মিছবাহ-মোহাব্বত-নেছার প্যানেলের পরিচিতি সভা নতুন পে-স্কেল - সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, জানাযা সম্পন্ন

সিলেটের কোম্পানীগঞ্জে খাগাইল বাজারে গরু বাঁধা নিয়ে দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় খাগাইল গ্রামের একদল উশৃংখল যুবকের  নৃশংস হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল হোসেন (৩৪) মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাই হিররাজীউন।

বুধবার (২৭ মে) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আবুল হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর গ্রামের মৃত আক্রম আলীর ছেলে।
আবুল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. এস এম আসাদুজ্জামান জুয়েল।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে খাগাইল বাজারে স্হানীয় গৌরিনগর গ্রামের গরুর মালিক সামসুল ও বাজার হাসিল মালিক পক্ষের লোক অলিউর গরু খুঁটিতে বাঁধা নিয়ে বাদানুবাদে হাতাহাতিতে রুপ নেয় ।বিষয়টি স্হানীয় সালিশ বিচারে সমাধান হওয়ার চেষ্টা করা হলেও দুই গ্রামের লোকদের হামলা পাল্টা হামলার ঘঠনা ঘঠে।

ঘঠনার দিন রাতে ধোপাগুল এলাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আবুল হোসেন। পথে উপজেলার খাগাইল গ্রামে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে রাস্তার ওপর ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে রক্তমাখা অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। প্রায় এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ সকালে তিনি মৃত্যুর কাছে হার মানেন। বুধবার বাদ মাগরিব নিহতের জানাযা সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য আহত ব্যক্তির মূমুর্ষ অবস্থায় থাকাকালীন সময়ে মৃত্যুর উড়ো খবরে গত শনিবার খাগাইল গ্রামে লুটপাট ভাংচুর গবাদিপশু সহ ব্যাপক লুটপাটের অভিযোগও রয়েছে।  

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, সকালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা গেছেন। এই নৃশংস হামলার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সাথে জড়িত আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার করার জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

স্হানীয় ইউ/পি সদস্য মাহবুবুর রহমান জানান   নিহত আবুল হোসেন এর জানাযা গৌরিনগর মাদ্রাসা মাঠে বিপুল সংখ্যক মুসল্লীর উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। নিহতের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। তিনি আরো জানান নিহতের তিনজন শিশু বয়সের কন্যা সন্তান রয়েছে।

এই সম্পর্কিত আরো

এবার শাহজালাল মাজারের দানবাক্সে ৩৬ দিনে মিললো ৮৯ লাখ টাকা

শ্রীমঙ্গলে খাটের নিচে ১৬ ফুটের অজগর

শাহজালালের দানবাক্সে স্বামীর হেদায়েত চেয়ে চিঠি

সুনামগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলা, মামলার প্রধান আসামি গ্রেফতার

স্ত্রীর প্রবাস যাত্রায় ক্ষুব্ধ ছিলেন স্বামীদিনে দিলেন নতুন জামা, রাতেই তিন সন্তানকে বিষপান করিয়ে হত্যা

শান্তিগঞ্জে শিক্ষক সমিতির নেতৃত্বে রানা-ফয়জুল

যুক্তরাজ্যে মিছবাহ-মোহাব্বত-নেছার প্যানেলের পরিচিতি সভা

নতুন পে-স্কেলসর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী

নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ