শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জুলাইয়ের আকাঙ্ক্ষা ও রাষ্ট্রের পুরোনো বাস্তবতার সংঘাত জবাবদিহিতার প্রশ্নে কোনো সরকারই ব্যতিক্রম নয় বিনামূল্যের চক্ষু চিকিৎসায় স্বস্তির হাসি দরিদ্র রোগীদের মুখে সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয় গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জ থেকে অপহৃত কিশোর কক্সবাজার থেকে উদ্ধার

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে কিশোর অপহরণ মামলার ভিকটিম মো. সৃজন তালুকদার সৌরভকে ৭২ ঘন্টার মধ্যে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯ ও র‌্যাব-১৫) এর যৌথ অভিযানে কক্সবাজার থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) আনুমানিক বিকাল সোয়া ৪টার দিকে কক্সবাজার জেলার সদর থানাধীন সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ব্যক্তি মো. সৃজন তালুকদার সৌরভ (১৭)। সে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার তেঘরিয়া এলাকার মৃত গোপাল তালুকদারের ছেলে। 

ঘটনার বিবরণ উল্লেখ করে র‌্যাব জানায়, ভিকটিম সৃজন তালুকদার সৌরভ (১৭) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকার বাসিন্দা। ভিকটিম ঘটনার দিন গত বুধবার (২০ মে) বাড়িতে রাতের খাবার খেয়ে আনুমানিক রাত ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য তার মাকে বলে বাড়ির বাহিরে যান। অতঃপর সারারাত পার হলেও ভিকটিম বাড়িতে ফিরে না আসলে পরের দিন তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে ভিকটিমকে কোথাও খুঁজে না পেয়ে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানায় একটি জিডি করেন। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা বিভিন্ন ইমো এবং ম্যাসেঞ্জার আইডি থেকে ভিকটিমের মুক্তিপণ হিসাবে তার পরিবারের লোকজনকে দুই লাখ টাকা নিয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় যেতে বলেন।

উক্ত ঘটনায় ভিকটিমের মাতা ধারনা করেন যে, অজ্ঞাতনামা বিবাদী/বিবাদীরা তার ছেলেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে গেছে। পরবর্তীতে তিনি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করেন।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এবং র‌্যাব-১৫, সিপিএসসি, কক্সবাজারের একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার (২৬ মে) আনুমানিক বিকাল সোয়া ৪টার দিকে কক্সবাজার জেলার সদর থানাধীন সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার মামলা নং-১৩, তাং-২৪/০৫/২০২৬ খ্রি., ধারা-৩৬৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে কিশোর অপহরণ মামলার ভিকটিমকে ৭২ ঘন্টার মধ্যে উদ্ধার করা হয়। ক্রিকেট খবর

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

এই সম্পর্কিত আরো

জুলাইয়ের আকাঙ্ক্ষা ও রাষ্ট্রের পুরোনো বাস্তবতার সংঘাত

জবাবদিহিতার প্রশ্নে কোনো সরকারই ব্যতিক্রম নয়

বিনামূল্যের চক্ষু চিকিৎসায় স্বস্তির হাসি দরিদ্র রোগীদের মুখে

সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার

ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয়

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন