শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জুলাইয়ের আকাঙ্ক্ষা ও রাষ্ট্রের পুরোনো বাস্তবতার সংঘাত জবাবদিহিতার প্রশ্নে কোনো সরকারই ব্যতিক্রম নয় বিনামূল্যের চক্ষু চিকিৎসায় স্বস্তির হাসি দরিদ্র রোগীদের মুখে সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয় গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন
advertisement
সিলেট বিভাগ

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এমরান চৌধুরীর

গোলাপগঞ্জে সূচনা ডেভেলপমেন্ট অব বাংলাদেশ ও সূচনা মেডিকেল এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের উদ্যোগে শুভ উদ্বোধন ও সনদ বিতরণ অনুষ্ঠান এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জাতীয় সংবাদ

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টায় গোলাপগঞ্জ  উপজেলা অডিটোরিয়াম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যুবসমাজকে দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তোলা। প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীদের মানবসম্পদে পরিণত করা সম্ভব হলে দেশ অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যাবে।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছেন। বিশেষ করে নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে কারিগরি ও মেডিকেল প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার অঞ্চলের মানুষের উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। সালাসাবিলা কান্তার উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য মির্জা নুরুল ইসলাম শোভন এবং যুব উন্নয়ন কর্মকর্তা প্রশিক্ষক সাইদুর রহমান।

একই দিনে বিকেল ৩টায় একই মিলনায়তনে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, বাংলাদেশ সব ধর্ম-বর্ণের মানুষের দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন, শান্তি ও সামাজিক স্থিতিশীলতার জন্য কাজ করতে হবে। বিভেদ নয়, পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধই একটি সমৃদ্ধ সমাজ গঠনের প্রধান শক্তি।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শ্রী বিজয় কৃষ্ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ্র পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সভাপতি গোপিমা শ্যাম পুরকায়স্থ এবং সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ।

এ ছাড়া বক্তব্য দেন শিক্ষক আজমল হোসেন, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফেরদৌস আলম, সাবেক পৌর কাউন্সিলর জামিল আহমদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এই সম্পর্কিত আরো

জুলাইয়ের আকাঙ্ক্ষা ও রাষ্ট্রের পুরোনো বাস্তবতার সংঘাত

জবাবদিহিতার প্রশ্নে কোনো সরকারই ব্যতিক্রম নয়

বিনামূল্যের চক্ষু চিকিৎসায় স্বস্তির হাসি দরিদ্র রোগীদের মুখে

সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার

ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয়

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন