মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও স্যানিটারি ইন্সপেক্টর দুলাল আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক বাবর, প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন প্রমুখ। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, বিভিন্ন পর্যায়ের স্বাস্থকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।