বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জকিগঞ্জে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হাওরে ধান কাটায় শ্রমিক সংকট, অতিরিক্ত মজুরি গুনতে হিমশিম কৃষকরা জরুরি নির্দেশনা শিক্ষাবোর্ডের হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিয়ানীবাজারে পরীক্ষার প্রথম দিনেই ৩ ছাত্রী নিখোঁজ গ্রাম-নগরে বিদ্যুৎ বিপর্যয়, সিলেটে জনজীবন বিপর্যস্ত নরখাই-শেরখাই খনন নিয়ে প্রতিবেদন: সাংবাদিককে পিটিয়ে জখম শান্তিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন
advertisement
গণমাধ্যম

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ‘জাতীয় গণমাধ্যম সপ্তাহ–২০২৬’ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ।

সংগঠনটি জানিয়েছে, আগামী ১ থেকে ৭ মে পর্যন্ত সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের নিজ নিজ ব্যানারে এসব কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

রাজধানীর নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার (২২ এপ্রিল) দিনব্যাপী আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন।

সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সহ-সম্পাদক সবুজ হোসেন রাজা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজি, আব্দুল বাতেন বাচ্চু, সহ-সাংগঠনিক সম্পাদক (অর্থ) শাকিব জামাল, দফতর সম্পাদক মো. জাকির হোসেন এবং অর্থ সম্পাদক সোহেল পারভেজসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—
১ মে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ,
২ মে সাংবাদিকদের প্রীতি ফুটবল প্রতিযোগিতা,
৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা,
৪ মে ‘মিট দ্য প্রেস’ আয়োজনের মাধ্যমে পেশাগত সমস্যাগুলো চিহ্নিতকরণ,
৫ মে সরকারি-বেসরকারি যোগাযোগ ও সোর্সদের সঙ্গে সম্পর্ক জোরদার,
৬ মে ঢাকায় সমাবেশে যোগদানের উদ্দেশ্যে যাত্রা,
এবং ৭ মে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি ও সাংবাদিক সমাবেশ।

সংগঠনটি জানিয়েছে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও নির্যাতন প্রতিরোধে কার্যকর কাঠামো গড়ে তুলতে একটি প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। এতে প্রিন্ট, টেলিভিশন, অনলাইন ও রেডিও সাংবাদিকদের পাশাপাশি আইনজীবী, মানবাধিকার কর্মী, শিক্ষক, চিকিৎসক, গবেষক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, অবসরপ্রাপ্ত প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন পেশাজীবীদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

সভায় সংগঠনের উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. জাকির হোসেন।

এই সম্পর্কিত আরো

জকিগঞ্জে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

হাওরে ধান কাটায় শ্রমিক সংকট, অতিরিক্ত মজুরি গুনতে হিমশিম কৃষকরা

জরুরি নির্দেশনা শিক্ষাবোর্ডের

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

বিয়ানীবাজারে পরীক্ষার প্রথম দিনেই ৩ ছাত্রী নিখোঁজ

গ্রাম-নগরে বিদ্যুৎ বিপর্যয়, সিলেটে জনজীবন বিপর্যস্ত

নরখাই-শেরখাই খনন নিয়ে প্রতিবেদন: সাংবাদিককে পিটিয়ে জখম

শান্তিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন