বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হাওরে ধান কাটায় শ্রমিক সংকট, অতিরিক্ত মজুরি গুনতে হিমশিম কৃষকরা জরুরি নির্দেশনা শিক্ষাবোর্ডের হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিয়ানীবাজারে পরীক্ষার প্রথম দিনেই ৩ ছাত্রী নিখোঁজ গ্রাম-নগরে বিদ্যুৎ বিপর্যয়, সিলেটে জনজীবন বিপর্যস্ত নরখাই-শেরখাই খনন নিয়ে প্রতিবেদন: সাংবাদিককে পিটিয়ে জখম শান্তিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন বিদেশ যাত্রা পর্ব ২ - বিয়ের বাজারে বিদেশ ফ্যাক্টর: স্বপ্ন, চাপ নাকি প্রতারণার পথ?
advertisement
সিলেট বিভাগ

নরখাই-শেরখাই খনন নিয়ে প্রতিবেদন: সাংবাদিককে পিটিয়ে জখম

নবীগঞ্জে শেরখাই ও নরখাই নদীর খাল খনন সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে স্থানীয় সাংবাদিক আলী হোসেন (আলী বিডি)-এর ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো মামলাটি রেকর্ড হয়নি বলে জানিয়েছে পুলিশ।

গুরুতর আহত সাংবাদিক আলী হোসেন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের নরখাই ও শেরখাই নদীতে জাইকা প্রকল্পের আওতায় গত তিন বছর ধরে খনন কাজ চলমান রয়েছে। অভিযোগ রয়েছে, খনন কাজে বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর সাব-ঠিকাদার শাহান চৌধুরী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সাংবাদিককে হুমকি দেন।

গত ১৩ এপ্রিল বিকেলে সাংবাদিক আলী হোসেন মোটরসাইকেলযোগে কামারগাঁও বাজারে গেলে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, অভিযুক্ত শাহান চৌধুরী কাঠের লাঠি দিয়ে তাকে আঘাত করেন। এতে তার বাম হাত, কনুই এবং আঙুলে গুরুতর হাড়ভাঙা জখম হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসকরা তার বাম হাতের অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করেছেন।

এদিকে আর্থিক সংকটের কারণে চিকিৎসা ব্যয় নিয়ে উদ্বেগে রয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরো

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

হাওরে ধান কাটায় শ্রমিক সংকট, অতিরিক্ত মজুরি গুনতে হিমশিম কৃষকরা

জরুরি নির্দেশনা শিক্ষাবোর্ডের

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

বিয়ানীবাজারে পরীক্ষার প্রথম দিনেই ৩ ছাত্রী নিখোঁজ

গ্রাম-নগরে বিদ্যুৎ বিপর্যয়, সিলেটে জনজীবন বিপর্যস্ত

নরখাই-শেরখাই খনন নিয়ে প্রতিবেদন: সাংবাদিককে পিটিয়ে জখম

শান্তিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

বিদেশ যাত্রা পর্ব ২ বিয়ের বাজারে বিদেশ ফ্যাক্টর: স্বপ্ন, চাপ নাকি প্রতারণার পথ?