বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন কমলগঞ্জের ভিলেজারকে মারধর করে কমলার গাছ কর্তন ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁতী দল নেতা নিহত বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১১ পয়সা শেষ পর্ব - স্বপ্নের বিদেশযাত্রা, দালালের ফাঁদে নিঃস্ব প্রবাসপ্রত্যাশীরা লোডশেডিংয়ের কারণ জ্বালানি তেল ও গ্যাসের সংকট: বিদ্যুৎ বিভাগ চট্টগ্রামে শিবিরের হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের মিছিল ৩ দিন বন্ধ থাকবে শেরপুর সেতু, বিকল্প পথে যান চলাচলের আহ্বান জকিগঞ্জে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা
advertisement
জাতীয়

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১১ পয়সা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়িয়েছে সরকার। একই সঙ্গে নতুন এই ভাড়া আজ বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হবে ১১ পয়সা।’

মন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের দূরপাল্লার রুটের জন্য সরকার নির্ধারিত বাসভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা।’

ভাড়া বাড়নোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে জানিয়ে রবিউল আলম বলেন, ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এ সময় জ্বালানি তেলের দাম কমে গেলে বাস ভাড়া আবার কমবে বলেও জানান তিনি। 

বৈঠকে রেল ও নৌ পরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান সেতুমন্ত্রী।

এর আগে গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ে। জ্বালানি তেলের নতুন দাম ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়।

এর পরই গণপরিবহনের ভাড়া বাড়াতে তৎপর হয়ে ওঠেন মালিক ও শ্রমিকরা। জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে এর আগে ২০২২ সালে বাস ভাড়া বাড়ানো হয়েছিল।

এই সম্পর্কিত আরো

কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

কমলগঞ্জের ভিলেজারকে মারধর করে কমলার গাছ কর্তন

ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁতী দল নেতা নিহত

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১১ পয়সা

শেষ পর্ব স্বপ্নের বিদেশযাত্রা, দালালের ফাঁদে নিঃস্ব প্রবাসপ্রত্যাশীরা

লোডশেডিংয়ের কারণ জ্বালানি তেল ও গ্যাসের সংকট: বিদ্যুৎ বিভাগ

চট্টগ্রামে শিবিরের হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের মিছিল

৩ দিন বন্ধ থাকবে শেরপুর সেতু, বিকল্প পথে যান চলাচলের আহ্বান

জকিগঞ্জে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা