সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
সীমান্তে চোরাই পণ্য পরিবহনের বলি কিশোর দিলদার, মামলা দায়ের কানাইঘাট সীমান্তে এয়ারগান-ওয়াকিটকিসহ ২১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ জামালগঞ্জে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা জামালগঞ্জে বোরো মৌসুমে সার সরবরাহ ও বিতরণ নিশ্চিত করতে মনিটরিং সভা সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি বিএনপির সিলেটে সাংবাদিকদের ওপর হামলা, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও শাস্তির দাবি তাহিরপুর-মধ্যনগর সড়কে ভোগান্তি, পাঠাবুকা ব্রিজে বিকল্প রাস্তা নির্মাণের উদ্যোগ সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌনে ৮ লাখ টাকার চোরাই পণ্য, আটক ১ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে এক যুবক নিহত, আটক ১ এক ব্যক্তিত্ব, বহুমাত্রিক পরিচয়: আইন, সাহিত্য ও সংগীতে ড. এম শহীদুল ইসলাম শহীদ
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাট সীমান্তে এয়ারগান-ওয়াকিটকিসহ ২১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সিলেটের কানাইঘাট সীমান্তে অস্ত্র উদ্ধার ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে একটি এয়ারগান, একটি ওয়াকিটকি সেট, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য এবং চারটি গবাদিপশু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের সিজারমূল্য প্রায় ২১ লাখ টাকা।

সোমবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় এয়ারগান ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

এ ছাড়া সুরাইঘাট ও গুয়াবাড়ি বিওপির পৃথক টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮৫টি ভারতীয় শাড়ি, ৬০০ কেজি জিরা, বিভিন্ন ধরনের ২৮৮টি শ্যাম্পু, ৪০০টি পন্ডস ফেসওয়াশ এবং ৭০ কেজি চা-পাতা জব্দ করে।

অন্যদিকে, আমলশীদ ও জৈন্তাপুর বিওপির পৃথক অভিযানে তিনটি মহিষ ও একটি গরু জব্দ করা হয়।

জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির মনিটরিং সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

▐ এই সম্পর্কিত আরো

সীমান্তে চোরাই পণ্য পরিবহনের বলি কিশোর দিলদার, মামলা দায়ের

কানাইঘাট সীমান্তে এয়ারগান-ওয়াকিটকিসহ ২১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

জামালগঞ্জে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

জামালগঞ্জে বোরো মৌসুমে সার সরবরাহ ও বিতরণ নিশ্চিত করতে মনিটরিং সভা

সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি বিএনপির

সিলেটে সাংবাদিকদের ওপর হামলা, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও শাস্তির দাবি

তাহিরপুর-মধ্যনগর সড়কে ভোগান্তি, পাঠাবুকা ব্রিজে বিকল্প রাস্তা নির্মাণের উদ্যোগ

সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌনে ৮ লাখ টাকার চোরাই পণ্য, আটক ১

কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে এক যুবক নিহত, আটক ১

এক ব্যক্তিত্ব, বহুমাত্রিক পরিচয়: আইন, সাহিত্য ও সংগীতে ড. এম শহীদুল ইসলাম শহীদ