মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হবিগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জাতীয় যুব দিবসে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার সিলেটে ব্যবসায়ী হত্যা: সিআইডির হাতে আটক ১ যোগাযোগ ব্যবস্থায় বাদেপাশা ইউনিয়নে এবার উন্নয়ন বিপ্লব হবে: এমপি এমরান ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড, গ্রেপ্তার আরও ৩ বিশ্ববিদ্যালয় ফুটবলে নতুন দিগন্তের প্রত্যাশা নিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে বোরো মৌসুমে সার সরবরাহ ও বিতরণ নিশ্চিত করতে মনিটরিং সভা

সুনামগঞ্জের জামালগঞ্জে বোরো মৌসুমে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ, সুষ্ঠু বিতরণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে সার ও বীজ মনিটরিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। সভা সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস।

সভায় বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইসহাক মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আক্কাস মুরাদ এবং সার ডিলার আবুল কালাম, সানোয়ার হোসেন ও মুনসুর আহমেদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, বর্তমানে বোরো ধান চাষের মৌসুম চলছে। এ সময়ে কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কৃষকদের চাহিদা ও কৃষিকাজের সময় বিবেচনায় নিয়ে সার সরবরাহ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে সারের অভাবে কোনো কৃষককে ভোগান্তিতে পড়তে না হয়। এ ক্ষেত্রে সার ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং সরকারি নির্দেশনা অনুযায়ী সার বিক্রি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সারের মজুত, সরবরাহ, মূল্য ও বিতরণব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। উপজেলার কোথাও সারের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে বিক্রি কিংবা বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তারা এবং সার ও বীজ ডিলাররা উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জাতীয় যুব দিবসে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার

সিলেটে ব্যবসায়ী হত্যা: সিআইডির হাতে আটক ১

যোগাযোগ ব্যবস্থায় বাদেপাশা ইউনিয়নে এবার উন্নয়ন বিপ্লব হবে: এমপি এমরান

ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড, গ্রেপ্তার আরও ৩

বিশ্ববিদ্যালয় ফুটবলে নতুন দিগন্তের প্রত্যাশা নিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু