মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হবিগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জাতীয় যুব দিবসে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার সিলেটে ব্যবসায়ী হত্যা: সিআইডির হাতে আটক ১ যোগাযোগ ব্যবস্থায় বাদেপাশা ইউনিয়নে এবার উন্নয়ন বিপ্লব হবে: এমপি এমরান ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড, গ্রেপ্তার আরও ৩ বিশ্ববিদ্যালয় ফুটবলে নতুন দিগন্তের প্রত্যাশা নিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু
advertisement
সিলেট বিভাগ

জাতীয় যুব দিবসে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে সিলেটে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র ও ঋণের চেক বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (১ নভেম্বর) জেলা প্রশাসনের সহযোগিতায় যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেটের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ ও স্থপতি সিদরাতুল মুনতাহা মুনার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান এবং সিলেট উত্তর পুলিশ কমিশনার দেবাশীষ দাশ। স্বাগত বক্তব্য দেন সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রউফ শাহ।

এ ছাড়া বক্তব্য দেন সফল আত্মকর্মী ও যুব সংগঠক সিলেট আদর্শ যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আনোয়ার হোসেন রাজু, সিলেট ইয়ুথ ক্যাডেট ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সারোয়ার আলম, তাছনিম টেইলারিং হাউজের পরিচালক জেলী বেগম এবং জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত নজরুল ইসলাম।

অনুষ্ঠানে সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মধ্যে ঋণ, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। দুটি সফল প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা করে যুবঋণ প্রদান করা হয়। প্রতিষ্ঠান দুটি হলো সিলেট নগরীর শাহানা বুটিক হাউজের কাজী নিপা রহমান এবং ধুব্র টেইলার্স অ্যান্ড ফেব্রিক্সের মনি দেবনাথ।

এ ছাড়া সফল আত্মকর্মী হিসেবে সনদ পেয়েছেন সুরেন্দ্র কুমী হৃদয়, জয়নাল আবেদীন ও বিল্লাল আহমদ।

সফল যুব সংগঠক হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সিলেট সদরের দেশ যুব সংগঠনের সভাপতি মো. কামাল, বালাগঞ্জ উপজেলার শাহজালাল (রহ.) যুব কল্যাণ সংস্থার সভাপতি শেখ জুয়েল রানা এবং গোয়াইনঘাট উপজেলার স্বপ্ন পূরণে সদর ইউনিয়ন যুব সংঘের সভাপতি নুরুল হুদা। বিশেষ সম্মাননা পুরস্কার পান রোজিনা বেগম।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুব উন্নয়ন অধিদপ্তর জামে মসজিদের ইমাম মাওলানা মিসবাউল ইসলাম। গীতা পাঠ করেন সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা তপন চন্দ্র দাস।

আলোচনা সভা শেষে বিভাগীয় যুব উন্নয়ন অধিদপ্তর অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জাতীয় যুব দিবসে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার

সিলেটে ব্যবসায়ী হত্যা: সিআইডির হাতে আটক ১

যোগাযোগ ব্যবস্থায় বাদেপাশা ইউনিয়নে এবার উন্নয়ন বিপ্লব হবে: এমপি এমরান

ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড, গ্রেপ্তার আরও ৩

বিশ্ববিদ্যালয় ফুটবলে নতুন দিগন্তের প্রত্যাশা নিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু