মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হবিগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জাতীয় যুব দিবসে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার সিলেটে ব্যবসায়ী হত্যা: সিআইডির হাতে আটক ১ যোগাযোগ ব্যবস্থায় বাদেপাশা ইউনিয়নে এবার উন্নয়ন বিপ্লব হবে: এমপি এমরান ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড, গ্রেপ্তার আরও ৩ বিশ্ববিদ্যালয় ফুটবলে নতুন দিগন্তের প্রত্যাশা নিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

সুনামগঞ্জের জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে জামালগঞ্জ সদর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে মন্নান ঘাট সংবাদপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সংবাদপুর গ্রামের মুরুব্বি আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং সমাজকর্মী মো. জালাল উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মন্নান ঘাট বাজার কমিটির সভাপতি মো. মফিজুর রহমান, যুবদল নেতা ইয়াছিন আহমেদ, জামির আহমেদ, আব্দুর রহিম বাদশা ও জামালগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহন মিয়া।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী।

তিনি বলেন, মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশ প্রশাসন আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এসব সামাজিক অপরাধ নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

ওসি আরও বলেন, রাতে এলাকায় অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির চলাফেরা চোখে পড়লে দ্রুত থানায় খবর দিতে হবে। মাদকের কারণে পরিবার, সমাজ ও রাষ্ট্রে অশান্তি সৃষ্টি হয়। তাই মাদক নির্মূলে প্রতিটি এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধে জামালগঞ্জ থানা পুলিশ এলাকাবাসীকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

▐ এই সম্পর্কিত আরো

ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জাতীয় যুব দিবসে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার

সিলেটে ব্যবসায়ী হত্যা: সিআইডির হাতে আটক ১

যোগাযোগ ব্যবস্থায় বাদেপাশা ইউনিয়নে এবার উন্নয়ন বিপ্লব হবে: এমপি এমরান

ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড, গ্রেপ্তার আরও ৩

বিশ্ববিদ্যালয় ফুটবলে নতুন দিগন্তের প্রত্যাশা নিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু