মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হবিগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জাতীয় যুব দিবসে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার সিলেটে ব্যবসায়ী হত্যা: সিআইডির হাতে আটক ১ যোগাযোগ ব্যবস্থায় বাদেপাশা ইউনিয়নে এবার উন্নয়ন বিপ্লব হবে: এমপি এমরান ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড, গ্রেপ্তার আরও ৩ বিশ্ববিদ্যালয় ফুটবলে নতুন দিগন্তের প্রত্যাশা নিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু
advertisement
সিলেট বিভাগ

সিলেটে সাংবাদিকদের ওপর হামলা, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও শাস্তির দাবি

সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল ও সিলেটভিউ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদারের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথপুর সাংবাদিক ফোরাম। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার (১ নভেম্বর) বিকেলে সংগঠনের দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত এক প্রতিবাদবার্তায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদবার্তায় জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াজ রহমান ও সাধারণ সম্পাদক মো. আল আমীনসহ নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্ব পালন এবং নাগরিকের তথ্য জানার অধিকারের ওপর সরাসরি আঘাত। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের সিনিয়র সহসভাপতি দৈনিক আজকের বসুন্ধরার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবীর ফরীদি, সহসভাপতি দৈনিক দেশ প্রতিদিনের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি ফারুক আহমদ, সহসাধারণ সম্পাদক দৈনিক সকালের শিরোনামের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মো. জামাল হোসাইন, দৈনিক সবুজ সিলেটের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মো. মুকিম উদ্দিন, অর্থ সম্পাদক দৈনিক আজকের দর্পণের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজকের দেশ বাংলার জগন্নাথপুর প্রতিনিধি রাসেল আহমদ, দপ্তর সম্পাদক দৈনিক দেশ বুলেটিনের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি সাহাব উদ্দিন রাহুল, মানবাধিকার সম্পাদক বাংলা টাইম অ্যান্ড ট্রিবিউনের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি শাকিল আহমদ।

এ ছাড়া কার্যকরী কমিটির সদস্য দৈনিক আধুনিক নিউজের সম্পাদক বাবুল খান মুন্না, দেশ আমার অনলাইন পোর্টালের সম্পাদক মো. মঈন উদ্দিন, বিজয়ের কণ্ঠের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি ইকবাল হোসাইন এবং সদস্য হিফজুর রহমান তালুকদার জিয়া, দোলন মিয়া, আকমল হোসেন, জুবায়ের হোসেন, নাজিম উদ্দিন, নাঈম হোসাইন, জীবান তালুকদার ও নাঈম ফালাখ প্রতিবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হন দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল ও সিলেটভিউ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদার। গত বুধবার রাত পৌনে ১০টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় অপারেশন থিয়েটারের সামনে এ ঘটনা ঘটে। হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত ও রক্তাক্ত হন।

অভিযোগ রয়েছে, সাংবাদিকদের ওপর হামলার পর তাঁদের চিকিৎসার ব্যবস্থা না করেই ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেন। এতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা।

সাংবাদিকদের ওপর হামলার পাশাপাশি কর্মবিরতির কারণে সাধারণ রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। তাঁরা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

▐ এই সম্পর্কিত আরো

ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জাতীয় যুব দিবসে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার

সিলেটে ব্যবসায়ী হত্যা: সিআইডির হাতে আটক ১

যোগাযোগ ব্যবস্থায় বাদেপাশা ইউনিয়নে এবার উন্নয়ন বিপ্লব হবে: এমপি এমরান

ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড, গ্রেপ্তার আরও ৩

বিশ্ববিদ্যালয় ফুটবলে নতুন দিগন্তের প্রত্যাশা নিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু