সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
জামালগঞ্জে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা জামালগঞ্জে বোরো মৌসুমে সার সরবরাহ ও বিতরণ নিশ্চিত করতে মনিটরিং সভা সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি বিএনপির সিলেটে সাংবাদিকদের ওপর হামলা, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও শাস্তির দাবি তাহিরপুর-মধ্যনগর সড়কে ভোগান্তি, পাঠাবুকা ব্রিজে বিকল্প রাস্তা নির্মাণের উদ্যোগ সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌনে ৮ লাখ টাকার চোরাই পণ্য, আটক ১ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে এক যুবক নিহত, আটক ১ এক ব্যক্তিত্ব, বহুমাত্রিক পরিচয়: আইন, সাহিত্য ও সংগীতে ড. এম শহীদুল ইসলাম শহীদ বিয়ানীবাজার সীমান্তে ইয়াবা ও ভারতীয় মদসহ একজন আটক গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি নিয়ে প্রেস ব্রিফিং
advertisement
জাতীয়

ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৪৩৩ জনে দাঁড়ালো। গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে তিনজন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ময়মনসিংহ বিভাগে ২ জন এবং সিলেটে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৯০০ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ সময়ে খুলনা বিভাগে ২৯৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৫২ জন, বরিশাল বিভাগে ১৮৩ জন, রাজশাহী বিভাগে ১৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯৫ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ২২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


চলতি বছর ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২০৩ জন মারা গেছেন। এ সময়ে খুলনা বিভাগে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

জামালগঞ্জে বোরো মৌসুমে সার সরবরাহ ও বিতরণ নিশ্চিত করতে মনিটরিং সভা

সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি বিএনপির

সিলেটে সাংবাদিকদের ওপর হামলা, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও শাস্তির দাবি

তাহিরপুর-মধ্যনগর সড়কে ভোগান্তি, পাঠাবুকা ব্রিজে বিকল্প রাস্তা নির্মাণের উদ্যোগ

সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌনে ৮ লাখ টাকার চোরাই পণ্য, আটক ১

কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে এক যুবক নিহত, আটক ১

এক ব্যক্তিত্ব, বহুমাত্রিক পরিচয়: আইন, সাহিত্য ও সংগীতে ড. এম শহীদুল ইসলাম শহীদ

বিয়ানীবাজার সীমান্তে ইয়াবা ও ভারতীয় মদসহ একজন আটক

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি নিয়ে প্রেস ব্রিফিং