সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি প্রধানমন্ত্রী - মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান
advertisement
সারাদেশ

সংস্কারও চাই, ডিসেম্বরে নির্বাচনও চাই : যুবদল নেতা জুয়েল

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, জাতীয়তাবাদী সব সূর্য সৈনিককে ঐক্যবদ্ধ থেকে মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার দোসরদের বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করতে হবে।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়ার দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি আলহাজ আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন দৌলতপুর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল। বক্তব্য দেন দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, যশোর জেলা যুবদলের আহ্বায়ক তন্ময় আহমেদ, কেন্দ্রীয় কৃষক দলের নেতা জুলফিকার আলী ভুট্ট, দৌলতপুর বিএনপির সদস্য অ্যাড. রমজান আলী, জেলা ছাত্রদলের আহ্বায়ক আক্তারুজ্জামান সজলসহ অন্য নেতারা।

এ সময় তারেক রহমানের ৩১ দফা সমাজের সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে শরীফ উদ্দিন জুয়েল বলেন, বিএনপি ক্ষমতায় এলে কেউ বেকার থাকবে না। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী দেশের বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করা হবে।

তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে বলেন, এ দেশের জনগণ জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে, তাই অবিলম্বে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা দেখতে চাই।

দৌলতপুর উপজেলা বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভায় দৌলতপুরের নানা প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী বাদ্যযন্ত্র ও আনন্দ শোভাযাত্রা নিয়ে অংশ নেয়।

এই সম্পর্কিত আরো

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট

কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ

অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান

জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের

এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার

কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি

প্রধানমন্ত্রী মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান