সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবি: ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

মৌলভীবাজারের কুলাউড়ায় ভেঙে ফেলা পাবলিক লাইব্রেরির স্থানে দ্রুত আধুনিক সুবিধাসম্পন্ন লাইব্রেরি পুনর্নির্মাণ ও চালুর দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে কুলাউড়া উপজেলা প্রশাসনের কার্যালয়ে ‘স্রোত সাহিত্য পর্ষদ’-এর ব্যানারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন।


কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস।

এছাড়াও উপস্থিত ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, বাসদ (মার্কসবাদী) কুলাউড়া উপজেলার আহ্বায়ক প্রশান্ত দেব ছানা, এনআরবিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক এনাম উদ্দিন, স্রোত সাহিত্য পর্ষদের আহ্বায়ক নুরুল ইসলাম ইমন, যুগ্ম আহ্বায়ক সিরাজুল আলম জুবেল, সম্পাদক কামরুল হাসানসহ স্থানীয় সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠকবৃন্দ।


জানা যায়, কুলাউড়া পৌরসভার ডাকবাংলো মাঠ সংলগ্ন পাবলিক লাইব্রেরির পুরোনো ভবনটি পরিত্যক্ত ঘোষিত হওয়ায় প্রশাসনের উদ্যোগে তা ভেঙে ফেলা হয়। কিন্তু ভবন ভাঙার পর দীর্ঘদিন অতিবাহিত হলেও সেখানে নতুন কোনো লাইব্রেরি নির্মাণের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে কুলাউড়ার শিক্ষার্থী ও বইপ্রেমী পাঠকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এর আগে গত শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় শহরের দক্ষিণ বাজার এলাকার একটি কমিউনিটি হলে ‘স্রোত সাহিত্য পর্ষদ’-এর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে লাইব্রেরি পুনঃস্থাপনের আন্দোলনের ডাক দেন এবং ইউএনও বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।


স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, "একটি সমৃদ্ধ সমাজ গড়তে পাবলিক লাইব্রেরির কোনো বিকল্প নেই। প্রশাসনের উচিত দ্রুততম সময়ের মধ্যে এই শূন্যতা পূরণ করে আধুনিক পাঠাগার নির্মাণ করা।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দিয়েছেন।

এই সম্পর্কিত আরো