সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

সুনামগঞ্জে বজ্রপাতে মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। গত ১৫ দিনের ব্যবধানে জেলায় বজ্রপাতে ৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সর্বশেষ আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে পৃথক ঘটনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শান্তিগঞ্জ উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে আহত হয়েছেন আরও ৩জন কৃষক। 

নিহতরা হলেন—সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আব্দুর কাদিরের ছেলে জমির উদ্দিন (৪০), গৌরারং ইউনিয়নের বৈঠাখালি গ্রামের মৃত আব্দুল কাইয়ূমের ছেলে জমির হোসেন (৪৫), জামালগঞ্জ উপজেলার রূপাবালী গ্রামের কালামের ছেলে আবু ছালেক (২০) মৃত্যু হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় জমির উদ্দিন অন্যান্য কৃষকদের সাথে দেখার হাওরে ধান কাটছিলেন। আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে সঙ্গে থাকা শ্রমিকরা তাকে উদ্ধার করে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই সময়ে সদর উপজেলার বৈঠাখালি গ্রামের বাসিন্দা জমির হোসেন নিজ বাড়ি থেকে বের হয়ে নদীঘাটে নিজের দোকান খুলতে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি বজ্রপাতের কবলে পড়ে গুরুতর আহত হন। তাকেও সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুর রহমান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে জেলার শান্তিগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আরও ৩ জন কৃষক আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত ১১ এপ্রিল সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ জন নিহত হয়েছিলেন। সোমবারের ৩ জনসহ গত ১৫ দিনে জেলায় বজ্রপাতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে। হাওর এলাকায় একের পর এক বজ্রপাতে মৃত্যুর ঘটনায় কৃষকসহ সর্বস্তরের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি