সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সিলেট বিভাগ

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

মরমী কবি হাসন রাজার প্রপৌত্র, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান শামসুল আবেদীন পরলোকগমন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।


পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে সুনামগঞ্জ শহরের তেঘরিয়াস্থ নিজ বাসভবনে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


সোমবার (২৭ এপ্রিল) বাদ জোহর সুনামগঞ্জ শহরের তেঘরিয়া মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

জানাজায় উপস্থিত ছিলেন মরহুমের ছোট ভাই দেওয়ান জয়নুল জাকেরীন, দেওয়ান সদরুল সাদেকীন, দেওয়ান সাবেরীন, দেওয়ান গণিউল সালাদীন এবং ফুফাতো ভাই ডা. আনিসুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল পিপি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদীর আহমেদ, আবুল মনসুর শওকত, আতম মিছবাহ, নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


দেওয়ান শামসুল আবেদীন সুনামগঞ্জের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি ১৯৭৯ সালে তৎকালীন সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি ১৯৯৩ সালে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

বিশিষ্ট এই রাজনীতিবিদের মৃত্যুতে সুনামগঞ্জ জেলাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহলের নেতৃবৃন্দ তাঁর আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি