বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে যুব শক্তির উন্নয়নে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শান্তিগঞ্জ উপজেলা-এ যুব সমাজকে দক্ষ, সচেতন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে “প্রযুক্তিনির্ভর যুব শক্তি: বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি—শান্তি, শৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তর-এর উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস.কে.এম জিয়াউল বারী এবং সঞ্চালনা করেন পদ্মা সংস্থার নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাফর ইকবাল চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুবকরাই দেশের ভবিষ্যৎ। দক্ষ ও সচেতন যুবসমাজই পারে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে। সবাইকে এক ধরনের পেশার পেছনে না ছুটে বিভিন্ন ট্রেডে দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা ছাড়া বিদেশে যাওয়া উচিত নয়।” তিনি আরও বলেন, সমাজের অসংগতি দূরীকরণে যুবকদের এগিয়ে আসতে হবে এবং প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিতে হবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. বোরহান উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবিরসহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ।

প্রশিক্ষণে যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, সামাজিক সচেতনতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো