রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইসিসিবিতে জমজমাট বক্সিং লড়াই, অনুষ্ঠিত হলো ‘জুলকান বিটডাউন ৩’ চুনারুঘাটের ২২ চা বাগানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন এবিজি মিডিয়া কাপ ফুটবল বাংলাদেশের মিডিয়া অঙ্গনে নতুন দৃষ্টান্ত গড়তে যাচ্ছে সন্ত্রাস-নৈরাজ্য বন্ধের দাবি, কানাইঘাটে মুক্তিযোদ্ধা দল ও তাঁতীদলের মিছিল উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী শান্তিগঞ্জে অসহায় নারীদের মধ্যে ২৫০টি শীতবস্ত্র বিতরণ কানাডার কুইবেকে হিজাব-পাগড়িতে নিষেধাজ্ঞা বহাল কানাইঘাটে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি ছাতকে ৩ কোটি টাকার বেশি ব্যয়ে জোড়াপানি-মৌলা সেতু নির্মাণের উদ্যোগ, সয়েল টেস্ট সম্পন্ন
advertisement
সিলেট বিভাগ

চুনারুঘাটের ২২ চা বাগানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২২টি চা বাগানে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলার ২২টি চা বাগানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২ হাজার ৭৪৭ জন। এতে চা শ্রমিক ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নির্বাচন চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গালিব চৌধুরীর নেতৃত্বে এবং মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাফিউর রহমানের তত্ত্বাবধানে নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতায় উপজেলার ২২টি চা বাগানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে ঘিরে চা বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। ভোটগ্রহণ শেষে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

▐ এই সম্পর্কিত আরো

আইসিসিবিতে জমজমাট বক্সিং লড়াই, অনুষ্ঠিত হলো ‘জুলকান বিটডাউন ৩’

চুনারুঘাটের ২২ চা বাগানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন

এবিজি মিডিয়া কাপ ফুটবল বাংলাদেশের মিডিয়া অঙ্গনে নতুন দৃষ্টান্ত গড়তে যাচ্ছে

সন্ত্রাস-নৈরাজ্য বন্ধের দাবি, কানাইঘাটে মুক্তিযোদ্ধা দল ও তাঁতীদলের মিছিল

উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

শান্তিগঞ্জে অসহায় নারীদের মধ্যে ২৫০টি শীতবস্ত্র বিতরণ

কানাডার কুইবেকে হিজাব-পাগড়িতে নিষেধাজ্ঞা বহাল

কানাইঘাটে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

ছাতকে ৩ কোটি টাকার বেশি ব্যয়ে জোড়াপানি-মৌলা সেতু নির্মাণের উদ্যোগ, সয়েল টেস্ট সম্পন্ন