রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইসিসিবিতে জমজমাট বক্সিং লড়াই, অনুষ্ঠিত হলো ‘জুলকান বিটডাউন ৩’ চুনারুঘাটের ২২ চা বাগানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন এবিজি মিডিয়া কাপ ফুটবল বাংলাদেশের মিডিয়া অঙ্গনে নতুন দৃষ্টান্ত গড়তে যাচ্ছে সন্ত্রাস-নৈরাজ্য বন্ধের দাবি, কানাইঘাটে মুক্তিযোদ্ধা দল ও তাঁতীদলের মিছিল উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী শান্তিগঞ্জে অসহায় নারীদের মধ্যে ২৫০টি শীতবস্ত্র বিতরণ কানাডার কুইবেকে হিজাব-পাগড়িতে নিষেধাজ্ঞা বহাল কানাইঘাটে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি ছাতকে ৩ কোটি টাকার বেশি ব্যয়ে জোড়াপানি-মৌলা সেতু নির্মাণের উদ্যোগ, সয়েল টেস্ট সম্পন্ন
advertisement
সিলেট বিভাগ

ছাতকে ৩ কোটি টাকার বেশি ব্যয়ে জোড়াপানি-মৌলা সেতু নির্মাণের উদ্যোগ, সয়েল টেস্ট সম্পন্ন

সুনামগঞ্জের ছাতক উপজেলায় বন্যায় ভেঙে পড়া গুরুত্বপূর্ণ জোড়াপানি-মৌলা সেতু পুনর্নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সেতু নির্মাণের প্রস্তুতি হিসেবে শনিবার (২৮ নভেম্বর) সকালে মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) সম্পন্ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সেতুটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩ কোটি টাকারও বেশি।

এলজিইডির কর্মকর্তাদের তত্ত্বাবধানে সয়েল টেস্ট কার্যক্রম পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, ছাতক উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী আয়াতুজ্জামানসহ জেলা ও উপজেলা প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা।

এ সময় সেতুর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।

পরিদর্শন উপলক্ষে স্থানীয় মুরব্বি হাজী সরাফত আলীর সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় এমপি মিলন বলেন, দীর্ঘদিনের পুরোনো সেতুটি ভেঙে পড়ায় ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিস্তীর্ণ এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তিনি বলেন, শাকসবজি উৎপাদনের জন্য পরিচিত নরসিংপুর অঞ্চলের কৃষকরা উৎপাদিত ফসল সহজে বাজারজাত করতে পারছেন না। ফলে যাতায়াতের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও স্থানীয়রা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তিন কোটি টাকার বেশি ব্যয়ে সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘব করাই আমাদের লক্ষ্য।

সেতুটি ভেঙে যাওয়ার পর সাময়িকভাবে যোগাযোগ সচল রাখতে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা নিজেদের উদ্যোগে অর্থ ও শ্রম ব্যয় করে কাঠের সাঁকো নির্মাণ করেছিলেন উল্লেখ করে তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সয়েল টেস্ট ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনির উদ্দিন, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, বিএনপি নেতা কয়েছ আহমেদ, এস এম লায়েক শাহ ও রাসেল তালুকদার।

এছাড়া ছাতক পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিজন তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল খান বিপন, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে এক ভিডিও বার্তায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে সেতুটি ভেঙে থাকায় জোড়াপানি ও মৌলাসহ আশপাশের এলাকার মানুষকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অবশেষে সয়েল টেস্টসহ নির্মাণের প্রাথমিক কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। এ উদ্যোগের জন্য তিনি সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনকে ধন্যবাদ জানান।

▐ এই সম্পর্কিত আরো

আইসিসিবিতে জমজমাট বক্সিং লড়াই, অনুষ্ঠিত হলো ‘জুলকান বিটডাউন ৩’

চুনারুঘাটের ২২ চা বাগানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন

এবিজি মিডিয়া কাপ ফুটবল বাংলাদেশের মিডিয়া অঙ্গনে নতুন দৃষ্টান্ত গড়তে যাচ্ছে

সন্ত্রাস-নৈরাজ্য বন্ধের দাবি, কানাইঘাটে মুক্তিযোদ্ধা দল ও তাঁতীদলের মিছিল

উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

শান্তিগঞ্জে অসহায় নারীদের মধ্যে ২৫০টি শীতবস্ত্র বিতরণ

কানাডার কুইবেকে হিজাব-পাগড়িতে নিষেধাজ্ঞা বহাল

কানাইঘাটে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

ছাতকে ৩ কোটি টাকার বেশি ব্যয়ে জোড়াপানি-মৌলা সেতু নির্মাণের উদ্যোগ, সয়েল টেস্ট সম্পন্ন