সিলেটের কানাইঘাটে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং সিলেট জেলা তাঁতীদলের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) কানাইঘাট উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা দল এবং তাঁতীদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি কানাইঘাট থানা পয়েন্ট থেকে শুরু হয়ে উপজেলা সড়ক প্রদক্ষিণ করে বাজার পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী কাওছার রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শমসের আলমের পরিচালনায় সভায় বক্তব্য দেন পৌর মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী জালাল আহমদ, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব আলতাফ হোসেন, পৌর তাঁতীদলের আহ্বায়ক খলিলুর রহমান, পৌর মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি বশির আহমদ ও কবির আহমদ, পৌর তাঁতীদলের সদস্য সচিব ইমরান রশিদ, উপজেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিলাল আহমদ, পৌর তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রকিব, সাবেক ছাত্রনেতা মো. শহিদ আহমদ ও ৪ নম্বর ইউপি মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী উমর আলী।
এ সময় উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা দলের দায়িত্বশীল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইব্রাহিম আলী, আব্দুল করিম, বাবুল আহমদ, মো. রুবেল আহমদ, মো. লালই মিয়া, শাহেদ আহমদ, ফরিদ আহমদ, মিজানুর রহমান, আবুল খায়ের, হাসনাত আহমদ, শাহাব উদ্দিন ও আসাদ আহমদ।
উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক বিলাল উদ্দিন, মারুফ আহমদ ও সেবুল আহমদ, সদস্য আব্দুর রহমান লিমন, কটি মিয়া, আজির উদ্দিন, আলমাছ উদ্দিন ও আমির উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া পৌর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, জারুল আহমদ, রুহুল আমিন ও বিলাল আহমদ এবং সদস্য ফয়সল আহমদ ও আফতাব উদ্দিনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। রাতের আঁধারে মানুষের ঘরবাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে তারা নিজেদের চেহারা আবারও প্রকাশ করছে। কানাইঘাটেও গোপনে মিছিল করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেন তারা। এসব কর্মকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে থানা পুলিশের প্রতি আহ্বান জানান বক্তারা।
সভা শেষে কানাইঘাট উপজেলা ও পৌর তাঁতীদলের কমিটি অনুমোদন করায় সিলেট জেলা তাঁতীদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতারা।