রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইসিসিবিতে জমজমাট বক্সিং লড়াই, অনুষ্ঠিত হলো ‘জুলকান বিটডাউন ৩’ চুনারুঘাটের ২২ চা বাগানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন এবিজি মিডিয়া কাপ ফুটবল বাংলাদেশের মিডিয়া অঙ্গনে নতুন দৃষ্টান্ত গড়তে যাচ্ছে সন্ত্রাস-নৈরাজ্য বন্ধের দাবি, কানাইঘাটে মুক্তিযোদ্ধা দল ও তাঁতীদলের মিছিল উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী শান্তিগঞ্জে অসহায় নারীদের মধ্যে ২৫০টি শীতবস্ত্র বিতরণ কানাডার কুইবেকে হিজাব-পাগড়িতে নিষেধাজ্ঞা বহাল কানাইঘাটে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি ছাতকে ৩ কোটি টাকার বেশি ব্যয়ে জোড়াপানি-মৌলা সেতু নির্মাণের উদ্যোগ, সয়েল টেস্ট সম্পন্ন
advertisement
সিলেট বিভাগ

মধ্যনগরে জমির বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৪০

সুনামগঞ্জের মধ্যনগরে জায়গা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ ঘটনায় সাতজন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার আমজোড়া গ্রামের কাছের জনতা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চামরদানি ইউনিয়নের আমজোড়া গ্রামের জাকিরুল আজাদ মান্না ও জলুসা গ্রামের নূরে আলম জিকুর লোকজনের মধ্যে খাসজমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও আদালতে মামলা চলছে। এ নিয়ে অতীতেও উভয় পক্ষের মধ্যে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমজোড়া ও জলুসা গ্রামের হাওর এলাকায় গেলে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন জনতা বাজারে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। তাঁদের মধ্যে সাতজন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহতদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার সাহা বলেন, জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর আগেও একাধিকবার সংঘর্ষ হয়েছে। পূর্ববিরোধের জেরেই শনিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্গম এলাকায় সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষ শেষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

আইসিসিবিতে জমজমাট বক্সিং লড়াই, অনুষ্ঠিত হলো ‘জুলকান বিটডাউন ৩’

চুনারুঘাটের ২২ চা বাগানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন

এবিজি মিডিয়া কাপ ফুটবল বাংলাদেশের মিডিয়া অঙ্গনে নতুন দৃষ্টান্ত গড়তে যাচ্ছে

সন্ত্রাস-নৈরাজ্য বন্ধের দাবি, কানাইঘাটে মুক্তিযোদ্ধা দল ও তাঁতীদলের মিছিল

উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

শান্তিগঞ্জে অসহায় নারীদের মধ্যে ২৫০টি শীতবস্ত্র বিতরণ

কানাডার কুইবেকে হিজাব-পাগড়িতে নিষেধাজ্ঞা বহাল

কানাইঘাটে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

ছাতকে ৩ কোটি টাকার বেশি ব্যয়ে জোড়াপানি-মৌলা সেতু নির্মাণের উদ্যোগ, সয়েল টেস্ট সম্পন্ন