শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
ছাতকে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৪২.৯৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫ জন কেক কেটে প্রেসক্লাব কুলাউড়ার ৩০ বছর পূর্তি উদযাপন ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ২০টি পাথর উত্তোলনের মেশিন ধ্বংস বিয়ানীবাজারে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত জাফলংয়ে বালু তুলতে গিয়ে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু অস্ট্রেলিয়ায় বিএনপির সভা, প্রবাসীদের হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সিলেট বোর্ডে এইচএসসির ফলাফলে অবনতি, কমেছে পাসের হার ও জিপিএ-৫
advertisement
সিলেট বিভাগ

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

সুনামগঞ্জের শাল্লায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মন্নান (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০-১২ জন আহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার নিজগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুল মন্নান উপজেলার আটগাঁও গ্রামের বাসিন্দা। তিনি আজব আলীর পক্ষের লোক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটগাঁও ইউনিয়নের নিজগাঁও গ্রামের রূপ মিয়া ও আজব আলীর মধ্যে গ্রামসংলগ্ন একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আজব আলীর পক্ষের আব্দুল মন্নান গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে রূপ মিয়ার স্ত্রী রুনা আক্তার বলেন, ‘জমি নিয়ে মারামারি হয়েছে। এর চেয়ে বেশি কিছু জানি না।’ অন্য পক্ষের আজব আলীর ব্যবহৃত মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

স্থানীয় ইউপি সদস্য রবীন্দ্র সরকার জানান, গত এক সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। শেষ পর্যন্ত শনিবার তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং এতে একজনের মৃত্যু হয়েছে।

আহত ব্যক্তিরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। খবর পেয়ে শাল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

▐ এই সম্পর্কিত আরো

ছাতকে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৪২.৯৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫ জন

কেক কেটে প্রেসক্লাব কুলাউড়ার ৩০ বছর পূর্তি উদযাপন

ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ২০টি পাথর উত্তোলনের মেশিন ধ্বংস

বিয়ানীবাজারে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

জাফলংয়ে বালু তুলতে গিয়ে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

অস্ট্রেলিয়ায় বিএনপির সভা, প্রবাসীদের হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সিলেট বোর্ডে এইচএসসির ফলাফলে অবনতি, কমেছে পাসের হার ও জিপিএ-৫