শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও  নিয়োগপত্র পাননি সুনামগঞ্জের ১২০ প্রার্থী
advertisement
সিলেট বিভাগ

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২ নম্বর আহম্মদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ‘তাহেরীয়া সুন্নী যুব সংগঠন’ বাংলাদেশের নতুন কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি উপজেলার বগাডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় তরুণদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ‘একা একা কিছুই করা যায় না, একসঙ্গে আমরা অনেক কিছুই করতে পারি। ইনশাআল্লাহ।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাওলানা মুফতি জুনাইদ আহমদ আল-ক্বাদরী।

সভায় প্রধান অতিথি ছিলেন ২ নম্বর আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুণ সমাজসেবক মুহাম্মদ ইমন তাহেরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক আহম্মদ মামুন, নাজমুল হক বাছির, হাফেজ জিসানসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দাওয়াতে ঈমানী বাংলাদেশের অধীনে ‘তাহেরীয়া সুন্নী যুব সংগঠন’ যুবসমাজকে সুন্নিয়তের আদর্শ ও মানবিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধ করতে কাজ করছে। নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ সময় এলাকার বিপুলসংখ্যক যুবকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মতবিনিময় সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

▐ এই সম্পর্কিত আরো

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি

সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও  নিয়োগপত্র পাননি সুনামগঞ্জের ১২০ প্রার্থী