বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল সিলেট মহানগর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে নগরীর টিলাগড় এলাকায় আয়োজিত এই সভায় সংগঠনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পরিচিতি ও মতবিনিময় করেন।
সংগঠনের আহ্বায়ক আকাশ আহমদ মিলাদের সভাপতিত্বে ও সদস্য সচিব কবির আহমদের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপরাণ (রহ.) থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক দিপক রায়, মহানগর বিএনপি নেতা তসলিম উদ্দিন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট মহানগর শাখার আহ্বায়ক মামুন আহমদ ও সদস্য সচিব আবদুল হান্নান, যুগ্ম আহ্বায়ক সিদ্দেক আলী, মহানগর তাঁতীদলের সদস্য জামাল উদ্দিন ও রেজাউল করিম রুবেল, জিয়া স্মৃতি সংসদ শাহপরাণ থানা শাখার আহ্বায়ক মাহবুব হোসেন মিলন, বিএনপি নেতা সেলিম আহমদ ও রফিক উদ্দিন, শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেট মহানগর শাখার সভাপতি আছনাত উদ্দিন জাহিন ও সালাউদ্দিন প্রমুখ।
পরিচিতি সভায় মোটরযান চালক দলের যুগ্ম আহ্বায়ক বাবলা হোসেন বাবলু, ফরহাদ হোসেন হাওলাদার, ফিরোজ আহমদ, আইনুল হক, মানিক মিয়া, মোহাম্মদ বাদল, আমিনুল ইসলাম, সালাউদ্দিন আহমেদ ও আশিক আলীসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে সংগঠনের নতুন কমিটির সফলতা কামনা করে মোনাজাত করা হয়।
সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী আদর্শকে তৃণমূলে ছড়িয়ে দিতে মোটরযান চালক দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের গণতান্ত্রিক আন্দোলন ও জনস্বার্থে মোটরযান শ্রমিকদের ভূমিকা অগ্রগণ্য। আগামী দিনে বিএনপি ও অঙ্গসংগঠনের যেকোনো কর্মসূচি বাস্তবায়নে সিলেট মহানগর মোটরযান চালক দল রাজপথে সোচ্চার থাকবে।