শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও  নিয়োগপত্র পাননি সুনামগঞ্জের ১২০ প্রার্থী সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ জাসদ কার্যালয়ে পুলিশি অভিযান, শতাধিক নেতাকর্মী আটক পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায়
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ

সুনামগঞ্জে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষাসহায়ক বই, খাতা, কলম ও জ্যামিতি বক্স বিতরণ করেছে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার সকাল ১১টায় পৌর শহরের হোসেন বখত চত্বরে বই বিনিময় উৎসবের উদ্বোধন করা হয়। প্রায় এক হাজার ১০০টি বইয়ের সংগ্রহ নিয়ে সেখানে স্টল স্থাপন করে দিনব্যাপী বই ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা স্টলে এসে নিজেদের প্রয়োজনীয় বই, খাতা ও অন্যান্য শিক্ষাসামগ্রী সংগ্রহ করেন।

সংগঠনের সভাপতি ওবায়দুল হক বলেন, ‘শহরের বিভিন্ন বাসাবাড়ি ও লাইব্রেরি থেকে প্রায় ১১০০ শিক্ষাসহায়ক বই সংগ্রহ করেছি। পরে এসব বই প্রদর্শন করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এখান থেকে তাদের প্রয়োজনীয় বই নিয়ে যাচ্ছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, সাংবাদিক মাসুম হেলাল, সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহের, সুপ্রভা রাণী কর, কুদরত পাশা, অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন, সাংবাদিক আমিনুল হক, সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ আখঞ্জী, সহসভাপতি রনদয় সরকার, অর্থ সম্পাদক নিপেশ সরকার, প্রচার সম্পাদক মমিনা নূর, সদস্য সুজিত চন্দ, লাকী বিশ্বাস, ইব্রাহিম মিয়া, অর্পা দাস, অনিক আহমেদ, অনিক দাস, প্রিয়ম বৈষ্ণবসহ সংগঠনের সদস্যরা।

সংগঠন সূত্রে জানা যায়, এর আগে আরও দুইবার বই বিনিময় উৎসবের আয়োজন করেছে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন।

▐ এই সম্পর্কিত আরো

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি

সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও  নিয়োগপত্র পাননি সুনামগঞ্জের ১২০ প্রার্থী

সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২

জাসদ কার্যালয়ে পুলিশি অভিযান, শতাধিক নেতাকর্মী আটক

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায়