শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
ছাতকে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৪২.৯৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫ জন কেক কেটে প্রেসক্লাব কুলাউড়ার ৩০ বছর পূর্তি উদযাপন ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ২০টি পাথর উত্তোলনের মেশিন ধ্বংস বিয়ানীবাজারে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত জাফলংয়ে বালু তুলতে গিয়ে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু অস্ট্রেলিয়ায় বিএনপির সভা, প্রবাসীদের হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সিলেট বোর্ডে এইচএসসির ফলাফলে অবনতি, কমেছে পাসের হার ও জিপিএ-৫
advertisement
সিলেট বিভাগ

সুরমা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীতে ভাসমান অবস্থায় গলায় গামছা প্যাঁচানো অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের শ্রীপুর গ্রাম সংলগ্ন সুরমা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় এলাকাবাসী জানান, শুক্রবার বেলা ১১টার দিকে সুনামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের পিরিজপুর গ্রামের লোকজন নদীতে একটি মরদেহ ভেসে যেতে দেখেন। পরে খবর পেয়ে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের শ্রীপুর গ্রাম সংলগ্ন সুরমা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০-৪৫ বছর হতে পারে। তার গলায় গামছা প্যাঁচানো ছিলো। এবং গায়ে ফুল হাতা শার্ট ও পরনে হাফপ্যান্ট রয়েছে। 

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি বাংলাদেশের সীমান্ত এলাকা বা ভারতের কোনো এলাকার হতে পারে। পাহাড়ি ঢলের পানিতে মরদেহটি সুরমা নদীতে এসেছে। 

তিনি আরও জানান, রহস্য উদ্‌ঘাটন ও পরিচয় শনাক্ত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এবং পিবিআই সিলেট অফিসকে জানানো হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

ছাতকে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৪২.৯৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫ জন

কেক কেটে প্রেসক্লাব কুলাউড়ার ৩০ বছর পূর্তি উদযাপন

ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ২০টি পাথর উত্তোলনের মেশিন ধ্বংস

বিয়ানীবাজারে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

জাফলংয়ে বালু তুলতে গিয়ে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

অস্ট্রেলিয়ায় বিএনপির সভা, প্রবাসীদের হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সিলেট বোর্ডে এইচএসসির ফলাফলে অবনতি, কমেছে পাসের হার ও জিপিএ-৫