শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
ছাতকে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৪২.৯৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫ জন কেক কেটে প্রেসক্লাব কুলাউড়ার ৩০ বছর পূর্তি উদযাপন ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ২০টি পাথর উত্তোলনের মেশিন ধ্বংস বিয়ানীবাজারে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত জাফলংয়ে বালু তুলতে গিয়ে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু অস্ট্রেলিয়ায় বিএনপির সভা, প্রবাসীদের হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সিলেট বোর্ডে এইচএসসির ফলাফলে অবনতি, কমেছে পাসের হার ও জিপিএ-৫
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ১০ বছর বয়সী শিশু সোহাদ পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেছে। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সোহাদ গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার নয়া মসজিদ গ্রামের বাসিন্দা রেজাউল করিম রেহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ জুলাই) বিকেল প্রায় ৩টার দিকে কোচিং শেষে বাড়ি ফেরার সময় হেতিমগঞ্জ নয়া মসজিদ এলাকায় সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিল সোহাদ। এ সময় সিলেট-ল-১২-১৪০২ নম্বরের একটি এফজেডএস মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে চলে গিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে টানা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান দুলাল শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বাদ যোহর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সোহাদকে দাফন করা হয়েছে।

শিশু সোহাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া গতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, দুর্ঘটনাপ্রবণ এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

▐ এই সম্পর্কিত আরো

ছাতকে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৪২.৯৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫ জন

কেক কেটে প্রেসক্লাব কুলাউড়ার ৩০ বছর পূর্তি উদযাপন

ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ২০টি পাথর উত্তোলনের মেশিন ধ্বংস

বিয়ানীবাজারে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

জাফলংয়ে বালু তুলতে গিয়ে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

অস্ট্রেলিয়ায় বিএনপির সভা, প্রবাসীদের হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সিলেট বোর্ডে এইচএসসির ফলাফলে অবনতি, কমেছে পাসের হার ও জিপিএ-৫