শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয় গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু
advertisement
সিলেট বিভাগ

চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং আমন চাষে উৎসাহিত করতে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ১ হাজার ৩০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের উফসী আমন ধানের বীজ ও চারা উৎপাদনের উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।

এসময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী এবং কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য এম এম শফিকুর রহমান জামান। এছাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে উন্নতমানের উফসী আমন ধানের বীজ দেওয়া হয়েছে। পাশাপাশি চার বিঘা জমিতে বীজতলা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণও সরবরাহ করা হয়েছে।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ঘুরে দাঁড়াতে সরকারের এই প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বীজ ও কৃষি উপকরণ সহায়তার মাধ্যমে কৃষকরা পুনরায় চাষাবাদে উৎসাহিত হবেন এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে। তারা কৃষকদের যথাযথভাবে বীজ ব্যবহার করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরকারের কৃষিবান্ধব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের পুনর্বাসন ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে, সময়োপযোগী এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন চুনারুঘাটের উপকারভোগী কৃষকরা। তাদের আশা, সরকারি সহায়তায় বন্যার ক্ষতি কাটিয়ে আবারও স্বাভাবিক কৃষি উৎপাদনে ফিরতে পারবেন।

এই সম্পর্কিত আরো

ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয়

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু