রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইসিসিবিতে জমজমাট বক্সিং লড়াই, অনুষ্ঠিত হলো ‘জুলকান বিটডাউন ৩’ চুনারুঘাটের ২২ চা বাগানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন এবিজি মিডিয়া কাপ ফুটবল বাংলাদেশের মিডিয়া অঙ্গনে নতুন দৃষ্টান্ত গড়তে যাচ্ছে সন্ত্রাস-নৈরাজ্য বন্ধের দাবি, কানাইঘাটে মুক্তিযোদ্ধা দল ও তাঁতীদলের মিছিল উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী শান্তিগঞ্জে অসহায় নারীদের মধ্যে ২৫০টি শীতবস্ত্র বিতরণ কানাডার কুইবেকে হিজাব-পাগড়িতে নিষেধাজ্ঞা বহাল কানাইঘাটে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি ছাতকে ৩ কোটি টাকার বেশি ব্যয়ে জোড়াপানি-মৌলা সেতু নির্মাণের উদ্যোগ, সয়েল টেস্ট সম্পন্ন
advertisement
রাজনীতি

‘কসাই’ ইদি আমিন থেকে মুজিবকন্যা, দেশে ফিরতে পারেননি যে নেতারা

- ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে নির্বাসন - বিশ্ব রাজনীতির ইতিহাসে এমন উদাহরণের অভাব নেই। একসময় যে নেতাদের নির্দেশে গোটা দেশ চলত, ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁদেরই আশ্রয় নিতে হয়েছে বিদেশের মাটিতে। কারও বিরুদ্ধে উঠেছে গণহত্যা, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, কেউ আবার গণবিক্ষোভের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। কেউ বা আবার বিদেশের মাটিতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।


- আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আবহেই নির্বাসিত নেতাদের গল্প ফের চর্চায়। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের গণ-অভ্যুত্থানের মুখে পড়ে দেশ ছাড়তে বাধ্য হন হাসিনা। মানবতাবিরোধী অপরাধে সেদেশে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।

- শুধু তাই নয়, তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে আন্তর্জাতিক অপরাধদমন ট্রাইব্যুনাল। বর্তমানে হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন। এখন ঘোষণা মতো তিনি আদৌ দেশে ফিরবেন কি না, সেটাই বড় প্রশ্ন।

- ইদি আমিন। আফ্রিকার ইতিহাসে অন্যতম কুখ্যাত স্বৈরশাসক হিসাবে পরিচিত। ১৯৭১ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত তিনি উগান্ডার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন। ইতিহাস তাঁকে মনে রাখে ‘দ্য বুচার অফ কাম্পালা’ বা ‘কাম্পালার কসাই’ নামে।

- ১৯৭১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার অলিন্দে বসেন ইদি। তাঁর শাসনকালে উগান্ডাজুড়ে রাজনৈতিক দমনপীড়ন, গণহত্যা, এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। একাধিক সূত্রের খবর, ইদির আট বছরের রাজত্বে মৃত্যু হয় প্রায় পাঁচ লক্ষ নিরীহ মানুষের।

- ১৯৭৮ সালে তিনি প্রতিবেশী দেশ তানজানিয়া আক্রমণ করেন। তানজানিয়ার সেনাবাহিনী এবং উগান্ডার বিদ্রোহীদের পালটা আক্রমণে ১৯৭৯ সালে ইদির পতন ঘটে। প্রথমে লিবিয়া, পরবর্তীতে সৌদি আরবে পালিয়ে যান তিনি। কিন্তু জীবিত অবস্থায় তাঁর দেশে ফেরার স্বপ্ন ভেঙে যায়। নির্বাসিত অবস্থায় ২০০৩ সালের ১৬ আগস্ট সৌদি আরবের জেদ্দায় তাঁর মৃত্যু হয়। জানা যায়, অঙ্গ বিকল হয়ে প্রাণ হারান কুখ্যাত এই শাসক।

- এই তালিকায় আরও এক নাম রয়েছে। তিনি হলেন ফিলিপিন্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস। ১৯৬৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত টানা দুই দশক দেশটি শাসন করেছিলেন তিনি। গদিতে বসে প্রথম দিকে তিনি ফিলিপিন্সের রাস্তাঘাট এবং শিক্ষাক্ষেত্রে প্রভুত উন্নতি করেছিলেন। সে কারণে জনপ্রিয়ও হয়ে উঠেছিলেন তিনি।

- কিন্তু তারপর ফার্দিনান্দের জমানায় চরম দুর্নীতি, দমন-পীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। কেড়ে নেওয়া হয় সংবাদপত্রের স্বাধীনতাও। এরপর গণ-অভ্যুত্থানের মুখে পড়ে ১৯৮৬ সালের ২৫ ফেব্রুয়ারি ফার্দিনান্দ সপরিবারে দেশ ছেড়ে আমেরিকার হাওয়াই দ্বীপে পালিয়ে যান। সেখানে নির্বাসিত অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।

- ফার্দিনান্দের দেহাবশেষ দেশে ফেরানোর আবেদন জানায় তাঁর পরিবার, যা ঘিরে উত্তেজনা ছড়ায়। প্রাথমিকভাবে তাতে নিষেধাজ্ঞা জারি হয়। যদিও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

- এই তালিকায় আরও একটি নাম হল আশরাফ গনি। তিনি ছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট। আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার পর তিনি বিশ্বব্যাংকে কাজ করেন। ২০০১ সালে তালিবান শাসনের পতনের পর দেশে ফিরে তিনি অর্থমন্ত্রী এবং কাবুল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসাবে দায়িত্ব পালন করেন।

- ২০১৪ এবং ২০১৯ সালে নির্বাচনের মাধ্যমে তিনি পরপর দু’বার আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে মার্কিন সেনা প্রত্যাহারের পর ২০২১ সালের ১৫ আগস্ট তালিবানরা কাবুলের দখল করে নিলে তিনি দেশ ত্যাগ করেন। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরশাহীতে আশ্রয়ে রয়েছেন।
সূত্র: সংবাদ প্রতিদিন, কলকাতা

▐ এই সম্পর্কিত আরো

আইসিসিবিতে জমজমাট বক্সিং লড়াই, অনুষ্ঠিত হলো ‘জুলকান বিটডাউন ৩’

চুনারুঘাটের ২২ চা বাগানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন

এবিজি মিডিয়া কাপ ফুটবল বাংলাদেশের মিডিয়া অঙ্গনে নতুন দৃষ্টান্ত গড়তে যাচ্ছে

সন্ত্রাস-নৈরাজ্য বন্ধের দাবি, কানাইঘাটে মুক্তিযোদ্ধা দল ও তাঁতীদলের মিছিল

উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

শান্তিগঞ্জে অসহায় নারীদের মধ্যে ২৫০টি শীতবস্ত্র বিতরণ

কানাডার কুইবেকে হিজাব-পাগড়িতে নিষেধাজ্ঞা বহাল

কানাইঘাটে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

ছাতকে ৩ কোটি টাকার বেশি ব্যয়ে জোড়াপানি-মৌলা সেতু নির্মাণের উদ্যোগ, সয়েল টেস্ট সম্পন্ন