রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত
advertisement
ক্যাম্পাস

মানিকগঞ্জে জবির বাসে হামলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী কালীগঙ্গা নামের বাসে হামলা হয়েছে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বনদক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় শিক্ষার্থী ও চালকসহ অন্তত প্রায় ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে মানিকগঞ্জগামী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কালীগঙ্গা বাসটি সিংগাইরের বনদক্ষিণ বাজার এলাকায় গেলে স্থানীয় কিছু লোকজন হামলা চালায়।

জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হোসেন বাসে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি চালকসহ অনেকেই আহত হয়েছেন। এক শিক্ষার্থীর মাথা ফেটে গেছে। আরও অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি বাইকে আছি, ঢাকা বিশ্ববিদ্যালয় পার হয়েছি।’

নিরাপদ ক্যাম্পাসসহ ৪ দফা দাবি জবির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের
জবির পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক বলেন, ‘বনদক্ষিণ বাজারে আমাদের একটি বাসে হামলার ঘটনা ঘটেছে। এর আগে, বাসটির চালক-যাত্রীদের সঙ্গে ওই এলাকার অটোরিকশাচালকের তর্কাতর্কি হয়। আমাদের শিক্ষার্থীরা নেমে সম্ভবত অটোওয়ালাকে ধাক্কা মারছে। এরপর আর কী হয়েছে বিস্তারিত এখনো জানি না। তবে পরে গাড়িতে ওরা স্থানীয় লোকজন নিয়ে হামলা চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘কালীগঙ্গা নামের বাসটি নিয়মিত মানিকগঞ্জে যায়। আজ প্রায় ১০ জনের মতো আহত হয়েছেন। দুজনের খুবই মারাত্মক ইনজুরি হয়েছে বলে এখন পর্যন্ত জানতে পেরেছি। আমি দেখতে যাচ্ছি, পথে আছি।’

▐ এই সম্পর্কিত আরো

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি

সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত