রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

জৈন্তাপুর সারিঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ করিমের উপর দূবৃত্তদের হামলা ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১২ই মার্চ)  দুপুর ২:০০ ঘটিকায় সারিঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুলে সংলগ্ন তামাবিল মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় মানববন্ধনে অংশ নেয়া শিক্ষক শিক্ষার্থীরা গত সোমবার বিকেলে শিক্ষক এম এ করিমের উপর অতর্কিত হামলা ও তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুরের তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, এ ঘটনায় যারা জড়ীত তাদের সবাইকে চিন্হিত করা গেছে।

কিন্তু ঘটনার ৪৮ ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার না হওয়ায় বক্তারা চরম হতাশা ব্যক্ত করেছেন। তারা হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে আগামী ২৪ ঘন্টার ভিতরে আসামী গ্রেফতারের আল্টিমেটাম প্রদান করেন।

এ সময় মানববন্ধনে সারিঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাবুল চন্দ্র পালের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী খাইরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, মুহিবুর রহমান, হাবিবউল্লাহ, মাধুরী রানী দে,  হোসাইন আহমেদ, বিদ্যালয় এডহক কমিটির সদস্য তোফায়েল আহমেদ। 

এ ছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শফির উদ্দিন,তারেক আহমেদ, রাখি রানি পাল,ফারহান আনান নাবিল সহ অন্যান্যরা।

▐ এই সম্পর্কিত আরো

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি

সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত