রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথ পৌরসভা এন্ড ইউনিয়ন ট্রাস্টের উদ্যোগে ইমাম-মোয়াজ্জিনদের মধ্যে অর্থ বিতরণ

বিশ্বনাথ পৌরসভা এন্ড ইউনিয়ন ট্রাস্টের উদ্যোগে ইমাম-মোয়াজ্জিনদের মধ্যে অর্থ বিতরণ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা, ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, খুবই কম বেতনে ইমামেরা ইমামতি করেন। তাদের জন্য চাঁদা চাইলে দুইশত টাকা দিতে অপারগতা প্রকাশ করেন বিভিন্ন এলাকার মানুষ। বিষয়টি শুনলে কষ্ট লাগে। এ ধরনের মনমানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ইমাম মোয়াজ্জিনদের সম্মানীর ব্যাপারে আমাদেরকে আরো সচেতন হতে হবে।

তিনি বুধবার (১২ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে বিশ্বনাথ পৌরসভা এন্ড বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে ইমাম ও মোয়াজ্জিনদের মধ্যে নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশ্বনাথ পৌরসভা ও বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি গৌছ আলীর সভাপতিত্বে ও ইসি মেম্বার জয়নাল আবেদীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, মো. ছয়ফুল হক, অলংকারী ইউনিয়ন পরিষদেও সাবেক চেয়ারম্যান মো. লিলু মিয়া, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক শিক্ষক মুহাম্মদ ইমাদ উদ্দিন, ট্রাস্টের ট্রাস্টি আব্দুল মজিদ, মুমিন খান মুন্না, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের স্থানীয় কো-অর্ডিনেটর নিশি কান্ত পাল।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী জামাল উদ্দিন, সিরাজুল ইসলাম, আব্দুল বাছিত বকুল, রাজনীতিবীদ প্রভাষক মোনায়েম খান, সমাজকর্মী বসির উদ্দিন আহমদ, আব্দুন নূর, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সদস্য আব্দুল সালাম মুন্না, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাবেক সাধারণ সম্পাদক নবীন সুহেল, সদস্য সালেহ আহমদ সাকীসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।

▐ এই সম্পর্কিত আরো

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি

সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত