রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে ৬ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোবাশ্বির আলী (৩৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার সদর ইউনিয়নের হিমিদপুর গ্রামের মৃত মজম্মিল আলীর ছেলে।

আজ বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভিকটিম শিশুটিকে উদ্ধার করে পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে।
   
পুলিশ সূত্র জানায়, ভিকটিম একই এলাকার ভাড়াটে বসবাসকারী জনৈক টমটম চালকের শিশুকন্যা। গত সোমবার (১০ মার্চ) বিকেল ৫টায় বাসার সামনেই খেলা করছিলেন ওই শিশু। এসময় টাকা দিয়ে কৌশলে অন্য শিশুদের দোকানে পাঠিয়ে বাসার ভেতর নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন মোবাশ্বির আলী। ঘটনার সময় গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন ভিকটিমের পিতা। মঙ্গলবার রাতে বাসায় ফিরে পরিবার ও মেয়ের কাছ থেকে ঘটনাটি শুনে বুধবার সকালে বিশ্বনাথ থানায় মামলা (নাম্বার ৭) দায়ের করেন তিনি। পরে, তাৎক্ষণিক অভিযুুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। 
শিশুর পিতা জানান, ‘আমি গ্রামের বাড়িতে ছিলাম। এই সুযোগে সে আমার মেয়েকে পাশবিক নির্যাতন করেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।’ 

মামলা দায়ের ও গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুুরী বলেন, ‘আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

▐ এই সম্পর্কিত আরো

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি

সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত