রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে সেনাবাহিনীর হাতে ভুয়া মেজর ও তার স্ত্রী আটক

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাসিদুর রহমান (৩৮) নামের এক ভুয়া মেজর ও তার স্ত্রী বেলিনা আক্তারকে সেনাবাহিনী আটক করেছে ।এসময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, একটি এক্স নোহা গাড়ী,দেশীয় অস্ত্র,পার্সপোটসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।     

(১০ মার্চ) সোমবার সকাল ১১টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর থেকে তাদের আটক করা হয়।

আটককৃত বাসিদুর রহমান কুমিল্লা জেলার বুড়িচং থানার আজ্ঞাপুর গ্রামের সাইমুল হকের পুত্র ও তার স্ত্রী বেলিনা বেগম জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের ক্বারী মখলিসুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসিদুর রহমান রহমান হরিপুর গ্রামে অবস্থান করার পর থেকে হরিপুর এলাকাসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে আসছিলেন। এমনকি স্থানীয়দের ভয় দেখিয়ে বিভিন্ন সুবিধা ভোগ করতেন। তার নানা কার্যকলাপে সন্দেহ জাগলে সোমবার সেনাবাহিনী ও পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে সেনাবাহিনী আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, সেনাবাহিনীর মেজর পরিচয় দেওয়া বাসিদুর রহমান ও তার স্ত্রীকে সেনাবাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে। তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, অস্ত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি