রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

ছাতকে ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার, কারাগারে প্রেরণ

সুনামগঞ্জের ছাতকে কিশোরিকে ধর্ষণের অভিযোগে মাওলানা শফিকুর রহমান (৪২) নামের মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। লম্পট মাওলানা শফিকুর রহমান সিলেটের গোয়াইনঘাট উপজেলার বানীগ্রামের মৃত আবদুল বারির ছেলে ও ছাতকের ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও ওই মসজিদে পরিচালিত ইত্তেহাদুল কুররা বাংলাদেশের একজন সহকারী শিক্ষক।

জানা যায়, দীর্ঘদিন ধরে ছাতকের ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা শফিকুর রহমান। এবার মাহে রামাদানে ওই মসজিদে ইত্তেহাদুল কুররা অধীনে কেরাত প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়। তিনি ওই কেন্দ্রের একজন সহকারী শিক্ষক। থানায় দায়ের করা মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম রামাদান থেকে মসজিদে ইত্তেহাদুল কুররার প্রশিক্ষণ কেন্দ্রে ভিকটিম কিশোরি ভর্তি হয়। এর পর থেকে ওই মসজিদের ইমাম ও ইত্তেহাদুল কুররার শিক্ষক মাওলানা শফিকুর রহমানের কু-নজর পড়ে ভিকটিম কিশোরির দিকে। এক পর্যায়ে গত ৬ মার্চ দুপুর ১টার দিকে অন্যান্য শিক্ষার্থীরা ছুটি শেষে মসজিদ থেকে বাড়িতে চলে গেলে কৌশলে সহজ স্মরল ওই কিশোরকে মসজিদের ইমাম কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে লম্পট ওই ইমাম। এ ঘটনা কাউকে না বলতে কিশোরিকে ভয় দেখিয়ে প্রথমদিন সে বিদায় দেয়। দুইদিন পর গত ৮ মার্চ দুপুরে ওই ভিকটিমকে জোরপূর্ব তার কক্ষে নিয়ে আবারও পাশবিকতা চালায় ওই লম্পট।

বিষয়টি ভিকটিম তার পরিবারকে অবহিত করে। এ বিষয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভিকটিমের ফুফু। এর প্রেক্ষিতে গত রোববার মসজিদ সংলগ্ন এলাকা থেকে লম্পটকে গ্রেফতার করে ওইদিন তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুখলেছুর রহমান আকন্দ বলেন, কিশোরিকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সেই সাথে ওই কিশোরিকে পরিক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি