রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

৪৮ ঘন্টার আলটিমেটাম

কোটা বাতিলের দাবিতে ফের সরব শাবি শিক্ষার্থীরা

কোটা বাতিলের দাবিতে ফের সরব হয়ে ওঠেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামী ৪৮ ঘন্টার মধ্যে পোষ্য কোটা সহ অন্যান্য অযৌক্তিক কোটা বাতিল না হলে রেজিস্ট্রার ভবনে তালা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। 

সোমবার (১০ মার্চ) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সম্মেলনে বক্তব্য দেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পলাশ বখতিয়ার, গণিত বিভাগের শিক্ষার্থী হাফিজুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রিয়াজ হোসেন ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম মামুন প্রমুখ।

শিক্ষার্থীরা বলেন, চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পরও বিশ্ববিদ্যালয়ে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বহাল থাকাকে আমাদের জন্য লজ্জাজনক ও অগ্রহণযোগ্য বলে মনে করি। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, কোটা সংস্কারের নামে বৈষম্যের ধারাবাহিকতা আর চলতে দেওয়া হবে না। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এসব কোটা বাতিল করতে হবে। এর আগে, একইদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে তিনটি কোটা ব্যতীত বাকি সব কোটা বাতিল করার কথা বলেন শিক্ষার্থীরা। এ তিনটি কোটা হলো- ১. মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের কোটা। (যেহেতু স্বাধীনতা লাভের ৫৪ বছর পর মুক্তিযোদ্ধার সন্তানদের সংখ্যা কমে যাওয়ার কারণে এই কোটাও বাতিল হওয়া উচিত বলে মনে করি), ২. হরিজন, দলিত, চা-শ্রমিক এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা এবং ৩. শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের কোটা।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি