রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ার মনু নদী থেকে রোহিঙ্গা নারী লাশ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদীর দাউদপুর এলাকা থেকে সোমবার সন্ধ্যায় পারভীন ফাতেমা নামক এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের সাথে ১১শ ভারতীয় রুপি, একটি মোবাইল ও মিয়ানমারের নাগরিকত্বের ফটোকপি পাওয়া গেছে। নাগরিকত্বেও ফটোকপিতে নিহত ওই নারীর জন্ম সাল ২০০৭ বলে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় লোকজনের ধারণা, সম্ভবত সীমান্তের ওপার থেকে লাশ ভাসতে ভাসতে এসেছে। অথবা সীমান্ত অতিক্রম করে ভারতে যাবার জন্য এসেছিলো। দুর্বৃত্তরা হত্যা করে লাশ নদীতে ফেলে গেছে। লাশটি ফুলে যাওয়ায় নদীর পানিতে ভাসছিলো। 

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, বিকেলে হাজীপুরের মনু নদীতে স্থানীয়রা অজ্ঞাত একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  তিনি আরও জনান, লাশের সঙ্গে একটি মুঠোফোন ও একটি আইডি কার্ড পাওয়া গেছে। আইডি কার্ডে মিয়ানমারের ঠিকানা উল্লেখ রয়েছে বলে নিশ্চিত করেন। আপাতত কুলাউড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে। রাতেই ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি