শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ইলিয়াস আলীকে গুম-হত্যা - গ্রেফতার হচ্ছেন সাইফুর রহমান ছাতকে ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শনে ইউএনও ছাতক দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২২ আগস্ট জৈন্তাপুরে জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার ভোগান্তিতে হাজারো মানুষ - শমশেরনগর ইউনিয়নে চেয়ারম্যান না থাকায় অচল পরিষদ ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হেলমেট বাহিনী ও অস্ত্রধারীদের জনগণ আর ভয় পায় না: অ্যাডভোকেট জুবায়ের বাংলাদেশে কফি সংস্কৃতির বিস্তারে নতুন মাইলফলক ‘ক্যাফে আমাজন’ সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার রায়: জাকিরের মৃত্যুদণ্ড, দুই আসামির খালাস
advertisement
সিলেট বিভাগ

সিলেটে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা মাধব বহিস্কার

সিলেটে চাঁদাবাজির অভিযোগে মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জয়দেব চৌধুরী মাধবকে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জয়দেব চৌধুরী (মাধব) কে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কার করা হয়।


 
এর আগে, সিলেট নগরীর জিন্দাবাজারে সড়ক অবরোধ করেন হকাররা। চাঁদা না দেয়ায় দুই হকারকে উঠিয়ে নেয়ার অভিযোগ এনে তাদের মুক্তি ও চাঁদাবাজী বন্ধের দাবিতে আন্দোলনে নামেন তারা।


শুক্রবার রাত ৯টা থেকে ১০ টা নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার পয়েন্টে অর্ধশতাধিক হকার সড়ক অবরোধ করে রাখেন।

 

আন্দোলনরত হকারদের অভিযোগ, সম্প্রতি যুবদল নেতা মাধব তাদের কাছে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেয়ায় তিনি আজ শুক্রবার ২ হকারকে উঠিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন হকাররা। তাদের মুক্তি, চাঁদাবাজী বন্ধ এবং অভিযুক্ত মাধবকে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করেন তারা।


 

খবর পেয়ে রাত ১০টার দিকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করার আশ্বাস দিলে হকাররা অবরোধ প্রত্যাহার করে নেন।

 
এসময় তিনি বলেন, যদি কেউ চাঁদাবাজী করে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ওই ব্যক্তি যুবদলের রাজনীতির সাথে জড়িত থাকলে আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে বহিস্কার করা হবে।

 
হকারদের এই আন্দোলনের মাত্র ২ ঘন্টার মাথায় মাধবকে বহিস্কার করা হলো।

এই সম্পর্কিত আরো

ইলিয়াস আলীকে গুম-হত্যা গ্রেফতার হচ্ছেন সাইফুর রহমান

ছাতকে ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শনে ইউএনও

ছাতক দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২২ আগস্ট

জৈন্তাপুরে জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার

ভোগান্তিতে হাজারো মানুষ শমশেরনগর ইউনিয়নে চেয়ারম্যান না থাকায় অচল পরিষদ

ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

হেলমেট বাহিনী ও অস্ত্রধারীদের জনগণ আর ভয় পায় না: অ্যাডভোকেট জুবায়ের

বাংলাদেশে কফি সংস্কৃতির বিস্তারে নতুন মাইলফলক ‘ক্যাফে আমাজন’

সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার রায়: জাকিরের মৃত্যুদণ্ড, দুই আসামির খালাস